জসপ্রীত বুমরার বোলিংয়ের সামনে নাজেহাল হলেন রোহিত শর্মা
আপডেট করা - Jun 23, 2022 7:20 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে তারা যখন নামবেন সেই সময় সতীর্থ। কিন্তু প্রস্তুতি ম্যাচে এখন একে অপরের প্রতিপক্ষ রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ। আর প্রতিপক্ষ শিবিরে থাকা জসপ্রীত বুমরাহ যে কতটা ভয়ঙ্কর তা হয়ত এদিন টের পেয়ে গেলেন রোহিত শর্মা। একইসঙ্গে স্বস্তিও পেলেন তিনি। জসপ্রীত বুমরার এমন দুর্ধর্। বোলিং ইংল্যান্ডের বিরু্দ্ধে নামার আগে রোহিত শর্মাকে অনেকটাই স্বস্তি এনে দিল। এদিন জসপ্রীত বুমরার বোলিং সামাল দিতে রীতিমত নাসতাবুদ হলেন রোহিত শর্মা।
এই মুহূর্তে ভারতীয় দলের বোলিং বিভাগের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ। সেই বুমরাকেই এবার প্রতিপক্ষ শিবিরে পাঠিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। লেস্টারশায়ারের হয়ে চার ভারতীয় ক্রিকেটার ভারতের বিরুদ্ধেই নেমেছে। সেখানেই রয়েছেন জসপ্রীত বুমরাহ। আর তাঁর বল খেলতে গিয়েই রীতিমত নাস্তানাবুদ হতে হল দ্য হিটম্যানকে। বুমরার শক্তিশালী বোলিংয়ের আঘাতে ক্রিজেই বাইরেই চলে যেতে হল ভারতীয় দলের অধিনায়ক ততা সেরা ওপেনারকে।
প্রস্তুতি ম্যাচেের প্রথম ইনিংসে মাত্র ২৫ রানেই আউট রোহিত শর্মা
লেস্টারশায়ারের বিরুদ্ধে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কোনওরকম প্রস্তুতিতে খামতি রাখতে চায়না ভারতীয় দল। সেই মতোই এদিন নেমেছিলেন তিনি। শুভমন গিলকে নিয়েই ওপেনিংয়ের সিদ্ধান্ত ছিল রোহিত শর্মার। কিন্তু ম্যাচের শুরু থেকেই দাপট ছিল জসপ্রীত বুমরার। রোহিত শর্মার বপক্ষে বোলিং করতে এসেছিলেন তিনি। আর সেখানেই সকলকে মুগ্ধ করেন তাঁর বোলিং প্রদর্শনে।
Rohit hit by a Bumrah delivery 👀 #LEIvIND pic.twitter.com/jrY0liYuM9
— Rohit Sankar (@imRohit_SN) June 23, 2022
This is going to be epic – Jasprit Bumrah bowling to Rohit Sharma and Shubman Gill. pic.twitter.com/HI6065xUyt
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 23, 2022
Rohit Sharma vs Jasprit Bumrah in a red ball match – What a moment. pic.twitter.com/Md73PGrPG6
— Tanuj Singh (@ImTanujSingh) June 23, 2022
Bumrah ka Target clear tha 😂😂🤣#LEIvIND #INDvsENG pic.twitter.com/FU0jAni9mn
— Faiz Fazel (@theFaizFazel) June 23, 2022
জসপ্রীত বুমরার সুইং এবং গতির সামনে এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা। লাইন এবং লেন্থ তো মিস করেইছিলেন, সেইসঙ্গে জসপ্রীত বুমরার জোরালো বোলিংয়ের আঘাতে রীতিমত কুপোকাত হয়ে পড়েছিলেন রোহিত শর্মা। ভারতীয় দলের তারকা বোলারের বলের আঘাতে ক্রিজ থেকে বেড়িয়ে যেতেই বাধ্য হন রোহিত শর্মা। কিছুক্ষণ খেলাও বন্ধ থাকে।
We have seen this in Red and Blue now we are seeing this in white 💙 ❤️
Boom vs King 💥#CricketTwitter #ViratKohli𓃵 #bumrah pic.twitter.com/qYC1pxgQDy
— Rohan Jethloja 💙 (@rohanjethloja) June 23, 2022
Mass tactic from Rohit to put Bumrah in opponent. So he can ask Bumrah to bowl on his body, get hit by the ball, fake an injury and escape the 5th test 🔥🔥 #LEIvIND #INDvsENG pic.twitter.com/Fs4siMBORI
— Faiz Fazel (@theFaizFazel) June 23, 2022
https://twitter.com/thebalkrushn/status/1539905058191872000
https://twitter.com/iamitamu/status/1539953695349014529
রোহিত শর্মার চিকিত্সার জন্য মাঠেই আসেন টিমের ফিজিও। যদিও বড়সড় কোনও আঘাত লাগেনি রোহিত শর্মার। কিন্তু সেই ছবি ভাইরাল হতে খুব একটা বেশী সময়ও নেয়নি। যে দেখে রীতিমত হৈচৈ পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। একইসঙ্গে জসপ্রীত বুমরার বোলিং দেখেও খুশি হয়েছেন সকলে। সোশ্যাল সাইট জুড়ে এখন শুধুই জসপ্রীত বুমরার এই ডেলিভারির আলোচনা।
আর সেইসঙ্গে রাহুল দ্রাবিড় কিন্তু স্বস্তিও পাচ্ছেন এই তারকা বোলারের পারফরম্যান্স দেখে। এদিন অবশ্য ওপেনিংয়ে নেমে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।