হ্যালি ম্যাথুজের ধাক্কাতেই কুপোকাত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, জয়ের ধারা অব্যহত মুম্বই ইন্ডিয়ান্সের
আপডেট করা - Mar 6, 2023 11:38 pm

হ্যালি ম্যাথুজের দাপুটে ইনিংসে ভর করে জয়ের ধারা অব্যহত মুম্বই ইন্ডিয়ান্সের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বনাম মুম্বই ইন্ডিয়ান্স লড়াইয় ছিল এবারের মহিলা আইপিএলের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচে হ্যালি ম্যাথুজ একাই কার্যত শেষ করে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বল হাতে যে জয়ের রাস্তাটা তৈরি করেছিলেন, ব্যাট হাতে সেই পথে হেঁটেই মুম্বই ইন্ডিয়ান্সকে জয় এনে দিলেন হ্যালি ম্যাথুজ। হরমনপ্রীত কৌরদের জয়ের নায়কের নাম এদিন যে হ্যালি ম্যাথুজ তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের সেরার শিরোপাও ছিনিয়ে নিলেন তিনি।
বল হাতে যেমন একাই তুলে নিয়েছিলেন কিন উইকেট। তেমন ব্যাটিংয়ের সময় গোটা স্টেডিয়াম এদিন দেখল হ্যালি ম্যাথুজের রানের ঝড়। ৭৭ রানে শেষপর্যন্ত অপরাজিত থাকলেন হ্যালি ম্যাথুজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোনও বোলারই এদিন তাঁর দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। আর তাতেই কার্যত জয় পাকা করে ফেলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। মহিলাদেরক আইপিএলের মঞ্চে জয়ের ধারা অব্যহত রাখল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। ৯ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।
৩ উইকেটের সঙ্গে ৭৭ রান করে ম্যাচের সেরা হয়েছেন হ্যালি ম্যাথুজ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কার্যত একা হাতেই এদিন শেষ করে দিলেন হ্যালি ম্যাথুজ। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক। লক্ষ্যটা ছিল বড় রান করার। কিন্তু শুরু থেকেই বল হাতে ছন্দে ছিলেন হ্যালি ম্যাথুজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেরা ক্রিকেটার স্মৃতি মন্ধনাকে ২৩ রানে থামিয়ে দেন তিনি। সেইসঙ্গে এই মুহর্তে টি টোয়েন্টিতে দুরন্ত ফর্মে থাকা রিচা ঘোষও তাঁরই শিকার। রিচা বিধ্বংসী হয়ে ওঠার আগেই তাঁকে ২৮ রানে থামিয়ে দেন হ্যালি ম্যাথুজ।
What a win for Mumbai Indians
Me Royal Challengers Banglore Haarcb fan right now 🥹#RCBvsMI #WPL2023 #WPLT20 pic.twitter.com/rC7cHSDlqz— Ashutosh Srivastava 🇮🇳 (@sri_ashutosh08) March 6, 2023
🧡 Orange Cap: Hayley Matthews
💜 Purple Cap: Saika IshaqueOur 𝐌𝐈 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 at the 🔝#OneFamily #MumbaIndians #WPL2023 #MIvRCB
— Mumbai Indians (@mipaltan) March 6, 2023
A gentle reminder that Mumbai Indians bought Hayley Matthews for a base price of INR 40 Lakhs 👀#WPL2023 pic.twitter.com/yLFOv2gYLm
— CricTracker (@Cricketracker) March 6, 2023
In WPL 2023:
•Most wins – MI (2).
•Table Topper – MI.
•Most runs – Hayley Matthew (MI).
•Most wickets – Saika Ishaque (MI).The Domination of Mumbai Indians.!!#RCBWvsMIW .. #MIvsRCB .. #WPL2023 pic.twitter.com/j62LRe2YfP
— Shubham 𝕏 (@Dankshubham) March 6, 2023
𝑯𝒂𝒚𝒍𝒆𝒚 𝑴𝒂𝒕𝒕𝒉𝒆𝒘𝒔 is hitting it all around the park 🔥#CricketTwitter #WPL2023 #MIvRCBpic.twitter.com/B6nvY0DxbQ
— Female Cricket (@imfemalecricket) March 6, 2023
Mumbai in WPL 2023:
– Top of the points table.
– Orange Cap.
– Purple Cap.Total domination.
— Johns. (@CricCrazyJohns) March 6, 2023
One of those nights when nothing went our way. Mumbai Indians were the better team tonight. 🥺#PlayBold #ನಮ್ಮRCB #SheIsBold #WPL2023 #MIvRCB pic.twitter.com/6LFtGxQS1D
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 6, 2023
Orange cap and purple cap are with Mumbai Indians 😍 pic.twitter.com/es5TTnq7Vq
— R A T N I S H (@LoyalSachinFan) March 6, 2023
Table Topper – Mumbai Indians.
Leading wickettaker – Saika Ishaque.
Leading runs scorer – Hayley Matthew.Mumbai Indians rulling in this WPL.!! pic.twitter.com/IhQK6MQBr9
— MOHIT SHUKLA (@MohitShukla1030) March 6, 2023
হিদার নাইটকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বড় রানের স্বপ্নও যে শেষ হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেরা তিনটি উইকেট নিয়ে সেই কাজটা করেছিলেন হ্যালি ম্যাথুজই। শেষপর্যন্ত ১৫৫ রানেই থামতে হয়েছিল স্মৃতি মন্ধনাদের। যদিও লড়াই করার মতো রান ছিল বোলারদের হাতে। কিন্তু আজকের এই দিনটাই ছিল হ্যালি ম্যাথুজের।
ব্যাট হাতেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তাঁকে আটকানোর কোনও ক্ষমতাই যেন ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকাখচিত বোলিং লাইনআপের কাছে। রেণুকা সিং, মেগান শাটদের মতো বোলাররা ছিলেন এদিন চূড়ান্ত ব্যর্থ। শুরুতে ইয়াস্তিকা ভাটিয়াকে ফেরাতে পারলেও, মুম্বইয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তা যথেষ্ট ছিল না। হ্যালি ম্যাথুজ ঝড়ে খরকুটোর মতো উড়ে যায় এদিন বেঙ্গালুরুর চ্যালেঞ্জার্সরা। ব্যাট হাতে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হ্যালি ম্যাথুজ। তাঁর গোটা ইনিংসটা সাজানো রয়েছে ১৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে।