ইংল্যান্ডের ওডিআই ইতিহাসের সেরা বোলিং রিস টপ্লের, ৬ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দিলেন
দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হার ১০০ রানে
আপডেট করা - Jul 15, 2022 11:26 am

১৪ই জুলাই ইংল্যান্ডের ক্রিকেটমহলের জন্য একটি বিশেষ তারিখ কারণ ২০১৯ সালের এই দিনেই তারা প্রথমবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল। সেই সাফল্যের তিন বছর পূর্তির দিনে সেই একই কেন্দ্রে ইংলিশ দল আরও একটি উল্লেখযোগ্য জয় অর্জন করেছে যখন তারা ভারতকে ১০০ রানে হারিয়ে সিরিজ ১-১-এর সমতায় এনেছে।
রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ডকে। জসপ্রিত বুমরাহ ও মহম্মদ শামি ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়কে পরীক্ষার অধীনে রেখেছিলেন এবং এই ওপেনিং জুটি খুব ধীরগতিতে শুরু করেছিল। প্রথম চার ওভারে মাত্র ১৭ রান তুলতে সক্ষম হয়। ইংলিশরা পাওয়ারপ্লেতে ৪৬ রান যোগ করে এবং রয়ের উইকেট হারায়।
সেখান থেকে ধারাবাহিক ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত এবং ২১.৩ ওভারে ১০২ রানে তাদের অর্ধেক ব্যাটার ড্রেসিংরুমে ফিরে যায়। সেখান থেকে মইন আলি (৬৪ বলে ৪৭) ও লিয়াম লিভিংস্টোন (৩৩ বলে ৩৩) ৪৬ রানের উল্লেখযোগ্য পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু যুজবেন্দ্র চাহাল (৪/৪৭) নিয়মিত ব্যবধানে উইকেট তুলে ইংল্যান্ডকে চাপে রাখেন। লিভিংস্টোন আউট হতে মইন যোগ্য সাথী খুঁকে পান ডেভিড উইলের (৪৯ বলে ৪১) মধ্যে। দুজনে মিলে ৬২ রানের পার্টনারশিপ গড়ার পর ইংল্যান্ড ২০০ অতিক্রম করে এবং শেষ অবধি ৪৯ ওভারে ২৪৬ রানে অল আউট হয়।
ভারতের ব্যাটিং বিপর্যয়
সাধারণ মানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরু একেবারেই ভাল হয়নি। রিস টপ্লে ও উইলে মিলে ভারতের টপ-অর্ডার লাইনআপকে ধ্বসিয়ে দেন। ১১.২ ওভারে্র মধ্যেই রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত ও বিরাট কোহলির উইকেট হারায় ভারত এবং স্কোরবোর্ডে তখন মাত্র ৩১ রান উঠেছে।
সেই পরিস্থিতি থেকে জিততে হলে মিডল অর্ডার থেকে তাৎপর্যপূর্ণ অবদানের প্রয়োজন ছিল। কিন্তু সূর্যকুমার যাদব (২৯ বলে ২৭), হার্দিক পান্ডিয়া (৪৪ বলে ২৯), রবীন্দ্র জাডেজা (৪৪ বলে ২৯) প্রত্যেকে ভালো শুরু করলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেরা পারফর্ম্যান্স বাঁ-হাতি পেসার রিস টপ্লের। তিনি তাঁর কেরিয়ারের সেরা বোলিং স্পেল ৯.৫ ওভারে ২৪ রান দিয়ে ৬ উইকেটের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হন। এটি ওডিআইতে যে কোন ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেরা বোলিং পরিসংখ্যান। পল কলিংউডের ৩১ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে শীর্ষ স্থানে উঠে এসেছেন টপ্লে।
ইংল্যান্ডের জয়ের পর টুইটারের প্রতিক্রিয়া
A round of applause for Reece Topley as he enters the Pavilion 👏#LoveLords | #ENGvIND pic.twitter.com/iTrKv9jx5d
— Lord's Cricket Ground (@HomeOfCricket) July 14, 2022
Great effort from England – thought they were lite in runs but Topley was top class! Others supported him well.. hard to tell from where I was sat but what was consensus on the wicket ?
— Nick Compton (@thecompdog) July 14, 2022
Cracking win for @englandcricket @HomeOfCricket and wow just wow by the big man Toppers. Poles boiiiiiii. #ENGvsIND
— Niall John O Brien (@niallnobiobrien) July 14, 2022
Ooopssss. …. Perhaps there was some changes in dream…#INDvsENG We lost by century. @imVkohli
— Bharat (@HindustanKeVir) July 15, 2022
Reece Topley: 9.5-2-24-6. Best bowling figure by an England bowler in ODI against India – there were times that he might not play but come back strongly and he did it for his country in the must win game. pic.twitter.com/tuUEqrYFst
— Johns. (@CricCrazyJohns) July 14, 2022
Indian bowlers did their job, but batters didn't turn up. Good fight from England though, Topley was just superb 👏🏽 100 run win is as convincing as any. Super Sunday ahead! #ENGvIND
— Wasim Jaffer (@WasimJaffer14) July 14, 2022
Best bowling figures in ODIs at Lord's:
Reece Topley 6-24 v India today
Shaheen Shah Afridi 6-35 v Bangladesh in 2019#Cricket #ENGvIND— Saj Sadiq (@SajSadiqCricket) July 14, 2022
What a spectacular bowling performance from England especially Reece Topley with figures of 6/24 👏🏽👏🏽👏🏽👏🏽.
Indian batters didn’t well enough, losing too many wickets upfront isn’t ideal in a low scoring match. #INDvsENG
— Sharat Chandra Bhatt (@imsbhatt0707) July 15, 2022
This too shall pass. Stay strong. #ViratKohli pic.twitter.com/ozr7BFFgXt
— Babar Azam (@babarazam258) July 14, 2022
https://twitter.com/RightArmPhaast/status/1547735132424966146?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1547735132424966146%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-reece-topley-wreaks-havoc-with-6-wicket-haul-as-england-thump-india-by-10-wickets-to-level-the-series%2F
And he gets two more. Stokes and Ali. Hard to match this kind of contribution. Another terrific performance just like Surya in the T20s ending up on the losing side😔 https://t.co/8JPLVfNkyB
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) July 14, 2022