সূর্যকুমারের একক ঝলকানিতে বিবর্ণ নিউ জিল্যান্ড, ভারত জিতল ৬৫ রানে

ভারতীয় স্পিনারদের দাপটে মাত্র ১২৬ রানে গুটিয়ে গেল কিউয়িরা

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Image Source: BCCI)

মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬৫ রানে জয়লাভ করে ভারত তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। অভিজ্ঞ পেসার টিম সাউদির হ্যাট-ট্রিক ব্যতীত স্বাগতিকদের জন্য প্রথম ইনিংসে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। ফলে মন্থরভাবে শুরু করার পরেও ভারত ১৯১ রানের স্কোর তুলতে পেরেছে।

দ্বিতীয় ইনিংসে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ক্রিজের এক প্রান্ত ধরে রেখে বড় ইনিংস খেলার চেষ্টা করলেও বাকী কোন ব্যাটারের থেকে সাহায্য পাননি। তাঁর ৫২ বলে ৬১ রানের ইনিংসটি যথেষ্ট ছিল না এবং নিয়মিত উইকেট হারানোয় লক্ষ্য থেকে অনেকটাই দূরে থেমে যেতে হল নিউ জিল্যান্ডকে। সুইংয়ের জন্য উপযুক্ত কন্ডিশনে ভারতের স্পিনাররা দাপট দেখিয়ে মোট ৭ উইকেট নিয়েছেন।

ভারতের বোলাররা ভালো পারফর্ম করলেও ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন সূর্যকুমার যাদব

এর আগে উইলিয়ামসনের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নামার পরে ঈশান কিষাণ আগ্রাসী ব্যাটিং করলেও ঋষভ পান্তকে একেবারেই ছন্দে দেখায়নি। পাওয়ারপ্লে শেষ হওয়ার ঠিক আগে যখন পান্ত আউট হন, তখন ১৩ বল খেলে তাঁর সংগ্রহে মাত্র ছয় রান। কিষাণ ও শ্রেয়াস আইয়ার আউট হওয়ার পরে, ফর্মে থাকা সূর্যকুমার যাদব মাঝের ওভারে তাঁর আক্রমণাত্মক শটের বৈচিত্র্য প্রদর্শন করা শুরু করেন। মূলত তাঁর একক লড়াইয়ের কারণেই ভারতের স্কোরবোর্ডে দ্রুত গতিতে এগোচ্ছিল। যেখানে এক সময়ে মনে হয়েছিল সফরকারীরা ১৭০-এর কাছাকাছি রান তুলতে পারবে, সেখানের সূর্যকুমারের দাপটে ১৯১ তোলে টিম ইন্ডিয়া।

ইনিংসের শেষ ওভারে সাউদি বোলিং করেন এবং পরপর  তিন বলে হার্দিক পান্ডিয়া, দীপক হুডা ও ওয়াশিংটন সুন্দরের উইকেট নিয়ে টি-২০তে তাঁর দ্বিতীয় হ্যাট-ট্রিক করেন। তাঁর চার ওভারে ৮.৫ ইকোনমি রেটে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন অভিজ্ঞ পেসার। সূর্যকুমার ২১৭.৬-এর অসামান্য স্ট্রাইক রেটে ৫১ ডেলিভারিতে ১১১ রানে অপরাজিত থাকেন।

জবাবে, নিউ জিল্যান্ড ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে। অধিনায়ক কেন উইলিয়ামসন স্বাগতিকদের পক্ষে লড়াই জারী রাখলেও ১৯২ রানের মতো বড় লক্ষ্য তাড়া করার জন্য যতটা দ্রুততার সঙ্গে ব্যাটিং করতে হত তা করতে পারেননি তিনি। ৪৮ বলে হাফ সেঞ্চুরি পূরণ করার পরে ১৮তম ওভারে মহম্মদ সিরাজের ডেলিভারিতে বোল্ড হন। এরপর নিউ জিল্যান্ড মাত্র ১২৬ রানে অল আউট হয়ে যায়।

ভারতের হয়ে, দীপক হুডা ২.৫ ওভারে ৪/১০-এর পরিসংখ্যানসহ বোলারদের মধ্যে সেরা ছিলেন। ম্যাচের উনিশতম ওভারে মোট তিন উইকেট নেন হুডা। এ ছাড়া মহম্মাদ সিরাজ (২/২৪), যুজবেন্দ্র চাহাল (২/২৬), ভুবনেশ্বর কুমার (১/১২) এবং ওয়াশিংটন সুন্দর (১/২৪) বোলারদের মধ্যে উইকেটের কলামে নাম লিখিয়েছেন।

ম্যাচকে কেন্দ্র করে টুইটারে যেসব প্রতিক্রিয়া দেখা গেল

https://twitter.com/LaxmanSivarama1/status/1594248047621705728?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594248047621705728%7Ctwgr%5E847f6f6672aec058881d826a5885775b61f0b478%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2F

close whatsapp