নিখুঁত বোলিং এবং শুভমন গিলের দক্ষ ব্যাটিংয়ে ভর করে জয়ের রাস্তায় গুজরাত টাইটান্স

Shubman gill & Mohit Sharma
Shubman gill & Mohit Sharma. ( Image Source: IPL )

গতম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারলেও ঘুরে দাঁড়াতে খুব একটা বেশী সময় নিল না গুজরাত টাইটান্স। দুর্ধর্ষ বোলিং এবং শুভমন গিলের দক্ষ ব্যাটিংয়ে ভর করে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে সহজ জয় তুলে নিল গুরাত টাইটান্স। মোহালীতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে দুরন্ত জয় পেল গুজরাতের টাইটান্স বাহিনী। পঞ্জাবের বোলিং আক্রমণ এদিন গুজরাত টাইটান্সের ব্যাটারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি। শুভমন গিলের দাপুটে ব্যাটিংয়ে ভর করে হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনের মঞ্চেই জয়ে ফিরল গুজরাত টাইটান্স।

গতম্যাচে বড় রান করেও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় তুলতে পারেনি গুজরাত টাইটান্স। শেষ ওভারেই ম্যাচ জিতিয়ে নায়ত হয়ে গিয়েছিলেন রিঙ্কু সিং। সেই ভুল থেকেই শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে এদিন মরিয়া হয়েছিল গুজরাত টাইটান্স। এই ম্যাচেই গুজরাত টাইটান্স শিবিরে ফিরেছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেখানেই ফের একবার ব্যাট বাতে জ্বলে উঠলেব শুবমন গিল। আইপিএলের মঞ্চে এবার দ্বিতীয় অর্ধশতরান পেলেনএই তরুণ ক্রিকেটার।

পঞ্জাবের বিরুদ্ধে ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল

বোলিংয়ের দীর্ঘদিন পর ফের আইপিএলের মঞ্চে মোহিত শর্মাকে্ এনে যেমন চমক দেখিয়েছিল গুজরাত টাইটান্স। তাতে সফলও হয়েছিল তারা।  ঠিক তেমনই ব্যাটিংয়েও এদিন দুর্ধর্ষ ফর্মে ছিলেন শুভমন গিল। এই দুই ক্রিকেটারের হাত ধরে অতি সহজেই জয়ের রাস্তায় ফিরল গুজরাত টাইটান্স। হার্দিক পান্ডিয়াদের এই জয়ের মঞ্চের নায়ক যে এদিন শুভমন গিল তা বলার অপেক্ষা রাখে না।


https://twitter.com/TiwariAbhisar27/status/1646573361634639873

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরু থেকেই এদিন পঞ্জাব কিংস ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে শুরু করেছিল গুজরাত টাইটান্স বোলাররা। শুরুতেই অসাধারণ পারফরম্যান্স দেখানে শিখর ধওয়ানকে সাজঘরে ফিরিয়ে  গুজরাতের কাজটা সহজ করে দিয়েছিলেন জশুয়া লিটল। এদিন পঞ্জাব কিংসের কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। দীর্ঘদিন পর আইপিএলের মঞ্চ ফিরেই সফল হয়েছেন মোহিত শর্মা। এদিন ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তাঁক শিকার জীতেশ শর্মা এবং স্যাম কারান।

গুজরাত টাইটান্সের অসাধারণ বোলিংয়ের সামনে  কোনওরকমে ১৫০ রানের গন্ডী টপকাতে পেরেছিল প়ঞ্জাব কিংস। এদিন জয়ের জন্য গুজরাত টাইটান্সের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৫৪ রান। সেই রান করতে  খুব একটা অসুবিধা হয়নি গুজরাত টাইটান্সের। যদিও ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়ারা এদিনও বড় রান পেতে ব্যর্থই হয়েছে। কিন্তু শুভমন গিল ছিলেন দুর্ধর্ষ ফর্মে। ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে তিনি যখন ফেরেন সেই সময় গুজরাত টাইটান্সের জয় পাওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। তাঁর ইনিংস জুড়ে ছিল ৭টি চার ও একটি ছয়। শেষটুকু মিলার ও তেওয়াটিয়ার হার ধরে ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স।

close whatsapp