দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে অর্শদীপ সিং, সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ

Arshdeep Singh
Arshdeep Singh. ( Image Source: Disney + Hostar )

ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি অর্শদীপ সিং। তবুও তাঁর ওপর ওডিআই সিরিজে ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দীর্ঘদিন ধরেই তাঁর পারফরম্যান্স নিয়ে নানান কথাবার্তাও চলছে। তারই জবাব বোধহয় এদিন জোহানেসবার্গে দিলেন অর্শদীপ সিং। যে জোহানেসবার্গ স্টেডিয়াম ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য। সেখানেই এদিমন দেখা গেল অর্শদীপ সিংয়ের তান্ডব। একাই কার্যত ধসিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ।  তাদের টপ অর্ডারকে একাই শেষ করে দিলেন অর্শদীপ সিং।

টস জিতে এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।  লক্ষ্যটা ছিল ভারতীয় দলের বিরুদ্ধে ঘরের মাঠে বড় রানের ইনিংস খেলা। কিন্তু তাদের সেই পরিকল্পনাতেই জল ঢেলে দিলেন এই তরুণ পেসার অর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের ব্যাটারদের মাঠে দাঁড়াতেই দিলেন না বেশীক্ষণ। তাবড় তাব়ড় ব্যাটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন অর্শদীপ সিং। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে। অর্শদীপকে নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে টুইটও করেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।

৫ ওভারের মধ্যেই ৪ উইকেট তুলে নিয়েছিলেন অর্শদীপ সিং

এদিন প্রথম থেকেই দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ছিলেন অর্শদীপ সিং। সম্প্রতি খারাপ পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। সেখানেই তাঁকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। যদিও ভারতীয় টিম ম্যানেজমেনব্ট এই তরুণ পেসারের ওপর ভরসা রেখেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু থছেকেই আক্কমণাত্মক চিলেন অর্শদীপ সিং। শুরুতেই তাদের ওপেনিং জুটিকে ভেঙে দিয়েছিলেমন তিনি। রেজা হেন্ড্রিকস ও টনি ডে জর্জিকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন অর্শদীপ সিং।


https://twitter.com/KL_Siku_Kumar1/status/1736312472301449620

সেখানেই অবশ্য থেমে থাকেননি এই তরুণ পেসার। এরপর দক্ষিণ আফ্রিকার অন্যতম তারকা ব্যাটার রাসি ফান ডার ডুসেনকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তরুণ পেসার। তাঁকে রানের খাতা খুলতেই দেননি অর্শদীপ সি। এরপরই তাঁর অন্যতম শিকার ছিল হেনরিখ ক্লাসেন। এই তারকা প্রোটিয়া ব্যাটারকে মাত্র ৬ রানেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আর সেই থেকেই অর্শদীপ সিংকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছিল হৈচৈ।

মাত্র কয়েক ওভারের মধ্যেই ৪ উইকেট তুলে নিয়ে কার্যত ভারতের সাফল্যের রাস্তাটা পাকা করে দিয়েছিলেন এই তরুণ পেসার। তাঁকে নিয়েই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে।

close whatsapp