ধোনি, কোহলিকে টপকে অধিনায়ক হিসাবে নতুন রেকর্ডের হাতছানি ঋষভ পন্থের সামনে
আপডেট করা - Jun 18, 2022 3:15 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটে রান নেই তাঁর। কিন্তু অধিনায়ক হিসাবে ঋষভ পন্থের সামনে বিরাট রেকর্ড হাতছানি। বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টি টোয়েন্টিতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ জিততে পারলেই মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলিকে টপকে যাবেন ঋষভ পন্থ। অধিনায়ক হিসাবে এই দুই কারকা ঘরের মাঠে যা করতে পারেননি , সেই রের্ডই গড়ার হাতছানি এবার ঋষভ পন্থের সামনে। অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি২০ সিরিজ জয়ের হাতছানি ঋষভ পন্থের সামনে।
২-০-এ পিছিয়ে থাকলেও, পরপর দুই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরিয়েছে ভারতীয় দল। তৃতীয় টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড় ছিলেন যুজবেন্দ্র চাহাল ও হর্শল পটেল। চতুর্থ টি টোয়েন্টিতে ফিনিশার দীনেশ কার্তিকের হাত ধরে জয়ের ধারা অব্যহত রেখেছে ভারত। কিন্তু কাজ এখনও শেষ হয়নি। বেঙ্গালুরুতে রবিবার রয়েছে সিরিজ নির্ণায়ক টি টোয়েন্টি ম্যাচ। সেখানে জিতলেই অধিনায়ক হিসাবে ঋষভ পন্থের মুকুটে উঠবে নতুন পালক।
ব্যাটার হিসাবে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাফল্য অধরা রয়েছে ঋষভ পন্থের। চারটি টি টোয়েন্টি খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত বড় রানের মুখ দেখেননি তিনি। চার ম্যাচে ঋষভ পন্থের রান মাত্র ৫৭। তবে অধিনায়ক হিসাবে কিন্তু সাফল্য রয়েছে তাঁর। হেরে যাত্রা শুরু করলেও, তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে ভারতীয় দল। শেষ টি টোয়েন্টি ম্যাচ জিততে পারলেই আবার বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের টপকে যাবেন তিনি।
প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি এখন ঋষভ পন্থের সামনে। বেঙ্গালুরুতে সেই লক্ষ্যেই নামবে টিম ইন্ডিয়া।
ঘরের মাঠে ভারতীয় অধিনায়কদের প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের পরিসংখ্যান
অধিনায়ক এমএস ধোনি (২০১৫/১৬)
প্রথম টি টোয়েন্টি – ম্যাচ পরিত্যক্ত
দ্বিতীয় টি টোয়েন্টি – দক্ষিণ আফ্রিকা জয়ী ৬ উইকেটে
তৃতীয় টি টোয়েন্টি – দক্ষিণ আফ্রিকা জয়ী ৭ উইকেটে
অধিনায়ক বিরাট কোহলি (২০১৯/২০)
প্রথম টি টোয়েন্টি – ম্যাচ পরিত্যক্ত
দ্বিতীয় টি টোয়েন্টি – ভারত জয়ী ৭ উইকেটে
তৃতীয় টি টোয়েন্টি – দক্ষিণ আফ্রিকা জয়ী ৯ উইকেটে
অধিনায়ক ঋষভ পন্থ (২০২২)
প্রথম টি টোয়েন্টি – দক্ষিণ আফ্রিকা জয়ী ৭ উইকেটে
দ্বিতীয় টি টোয়েন্টি – দক্ষিণ আফ্রিকা জয়ী ৪ উইকেটে
তৃতীয় টি টোয়েন্টি – ভারত জয়ী ৪৮ রানে
চতুর্থ টি টোয়েন্টি – ভারত জয়ী ৮২ রান
পঞ্চম টি টোয়েন্টি – ??
রাজকোটে সিরিজে সমতায় ফেরাতে জিততেই হত ভারতীয় দলকে। সেখানে অটপ অর্ডার থেকে মিডল অর্ডারের ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। সেই জায়গা থেকেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে ভারতীয় দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন দীনেশ কার্তিক। তাঁর ঝোরো ইনিংসেই ১৬৯ রানে পৌঁছয় ভারতীয় দল। এরপর বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেন আভেশ খান। প্রথম তিন ম্যাচে উইকেট না পেলেও, চতুর্থ টি টোয়েন্টিতে একাই চার উইকেট নিয়ে শেষ করে দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের।
রাজকোটেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যবধানে জিতে রেকর্ড গড়েছে ভারতীয় দল। শেষ দুই ম্যাচ জিতে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস যে এখন তুঙ্গে তা বলাই বাহুল্য। রেকর্ড গড়ার পাশাপাশি অধিনায়ক ঋষভ পন্থ রানের খরাও কাটাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।