টি টোয়েন্টি বিশ্বকাপের দলে দীনেশ কার্তিককে না দেখলে হতবাক হবেন সুনীল গাভাসকর
আপডেট করা - Jun 18, 2022 2:10 pm

চতুর্থ টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন দীনেশ কার্তিক। তাঁর ৫৫ রানের বিধ্বংসী ইনিংসের সৌজন্যেই চতুর্থ টি টোয়েন্টিতে জিতে সিরিজে সমতায় ফিরতে পেরেছে টিম ইন্ডিয়া। ৩৬ বর্ষীয় এই তারকার সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে এমন পারফরম্যান্স দেখাতে থাকলে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলে দীনেশ কার্তিকের জায়গা কার্যত পাকা। বলং বিশ্বকাপের দলে দীনেশ কার্তিককে না দেখলেই অবাক হবেন তিনি।
গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাজকোটে চতুর্থ টি টোয়েন্টিতে নেমেছিল ভারতীয় দল। সিরিজে টকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত টিম ইন্ডিয়াকে। সেখানেই ভারতীয় দলের ত্রাতা হয়ে উঠেছিলেন দীনেশ কার্তিক। ফিনিশারের ভূমিকায় এবার ভারতীয় দলের জার্সিতেও দেখা গিয়েছে এই তারকা ক্রিকেটারকে। দীনেশ কার্তিকের সেই পারফরম্যান্সই আপ্লুত করেছে প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকরকে। তাঁর মতে আসন্ন বিশ্বকাপের দলে দীনেশ কার্তিককে রেখেই দল নির্বাচন করা উচিত্।
এবারের আইপিএল থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে নেওয়ার পরই নিজের লক্ষ্যের কথা সকলকে জানিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় দলের ফিনিশার হয়ে ওঠাই প্রধান লক্ষ্য ছিল। আর সেই লক্ষ্য নিয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। তাঁর হাত ধরেই বহু ম্যাচ খাদের কিনারা থেকেও জিতে ফিরে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই পারফরম্যান্সের পরই তো ফের তিন বছর পর ভারতীয় দলে ডাক পেয়েছিলেন দীনেশ কার্তিক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই আন্তর্জাতিক টি২০-তে প্রথমবার অর্ধশতরান পেয়েছেন দীনেশ কার্তিক
দক্ষিণ আফ্রিকা সিরিজেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। প্রথম তিন ম্যাচে সেভাবে সময় পাননি। চতুর্থ টি টেয়েন্টিতেই ফের নিজের ছন্দে এই তারকা ক্রিকেটার। তাঁর ব্যাট থেকেই এদিন রাজকোটে দেখাগেল রানের ঝড়। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়েছিল দক্ষি আফ্রিকা। দীনেশ কার্তিকের এমন পারফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছেন সুনীল গাভাসকর। তিনি জানিয়েছেন, “তাঁর বয়সের দিকে তাকিও না। তিনি করছেন সেদিকেই লক্ষ্য রাখা উচিত্। যদি দীনেশ কার্তিক মেলবোর্ণের বিমানে না চড়েন তবে আমার কাছে সেটা সবচেয়ে বড় চমক হবে”।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেদিন দীনেশ কার্তিক য়খ মাঠে আসেন, সেই সময় ভারতের রান ৪ উইকেটে ৮১। ওভারও ১৩। সেই জায়গাথেকেই শুরু হয় দীনেশ কার্তিকের ঝড়। সঙ্গে হার্দিক পান্ডিয়া থাকলেও, দীনেশ কার্তিকের ঝোরো গতিতে ব্যাটিং তাঁকেও অবারই করে দিয়েছিল। ২৫ বলে ৫০ করে ভারতকে চাপমুক্ত করার পাশাপাশি জয়ের রাস্তাটাও কার্যত পাকা করে দিয়েছিলেন।
তাঁর ব্যাট থেকে শুধুই ছিল চার ও ছয়ের বন্যা। দীনেশ কার্তিকের ২৭ বলে ৫৫ রানের ইনিংসে ভর করেই শেষপর্যন্ত ভারত ১৬৯ রানের লক্ষ্যে পৌঁছতে পেরেছিল। রবিবার সিরিজ নির্ণায়ক ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই ফের দীনেশ কার্তিকের এমন ব্যাটিং দেখা যায় কিনা তারই অপেক্ষায় সকলে।