ভারতীয় ওডিআই দলে বিকল্প খেলোয়াড়ের প্রাচুর্য দেখে মুগ্ধ অস্থায়ী কোচ ভিভিএস লক্ষ্মণ

নির্বাচকদের জন্য দল নির্বাচন কঠিন হবে, মত লক্ষ্মণের

VVS Laxman
VVS Laxman. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

ভারতীয় দলের অস্থায়ী কোচ ভিভিএস লক্ষ্মণ পরের বছর ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডের গভীরতা দেখে খুব মুগ্ধ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল জয় না পেলেও বেশ কিছু খেলোয়াড় দারুণ ছন্দে ছিলেন।

সঞ্জু স্যামসন ও শ্রেয়াস আইয়ার এখনও পর্যন্ত ভারতীয় ওডিআই একাদশের নিয়মিত সদস্য হতে পারেননি, তবে স্বল্প সুযোগেই তাঁরা এই ফর্ম্যাটের জন্য উপযুক্ত পরিপক্বতা দেখিয়েছেন। লক্ষ্মণ মনে করেন যে ২০২৩ বিশ্বকাপের জন্য ভারতের ওডিআই স্কোয়াড বাছাই করতে নির্বাচকদের খুব কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে।

“আমাদের প্রচুর ভালো ক্রিকেটার আছে, তারা সবাই এই সিরিজের জন্য উন্মুখ, তাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, আমাদের প্রতিভার পরিমাণ বিবেচনা করলে মনে হয় আমাদের হাতে অতিরিক্ত ভালো খেলোয়াড় আছে। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে সঠিক দল পাওয়া নির্বাচকদের পক্ষে কঠিন হবে,” ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের সম্প্রচারকারী স্টার স্পোর্টসের সাথে কথা বলার সময় লক্ষ্মণ বলেছেন।

“সব তরুণরাই ভালো করছে, তারা জানে যে প্রধান খেলোয়াড়রা ফিরে আসার পরে তারা খুব বেশী সুযোগ পাবে না, তবে এটি ভালো পারফর্ম্যান্স করার সুযোগ এবং যখন শক্তিশালী দল বাছাই করা হবে তখনের জন্য নিজেকে এগিয়ে রাখতে পারার সুযোগ,” লক্ষ্মণ যোগ করেছেন।

লখনউতে ভারতকে ৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

মাঝের ওভারে উইকেট হারালেও মিডল অর্ডার ব্যাটার হাইনরিখ ক্লাসেন ৭৪* ও ডেভিড মিলার ৭৫*-এর মাধ্যমে ৪০ ওভারে ২৪৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের মধ্যে শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদব নজর কাড়লেও বাকিদের নিষ্প্রভ দেখিয়েছে।

ভারতের ব্যাটিং ইনিংস শুরুতেই বিধ্বস্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকা চালকের আসনে চলে এসেছিল। তবে শ্রেয়াস আইয়ার ও সঞ্জু স্যামসন লড়াই করতে থাকেন এবং শ্রেয়াস ৫০ রান করে আউট হওয়ার পরে শার্দূল ৩১ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। স্যামসন শেষ অবধি ৮৬ রানে অপরাজিত থাকলেও ভারতকে জেতানো সম্ভব হয়নি তাঁর পক্ষে। 

close whatsapp