রাজকোটে ঈশান কিষাণের সামনে নতুন রেকর্ড গড়ার হাতছানি

Ishan Kishan
Ishan Kishan. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাজকোটে চতুর্থ টেস্টে নতুন রেকর্ড গড়ার হাতছানি ঈশান কিষাণের সামনে। ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম ৫০০ রানের মাইলস্টোন ছোঁয়ার হাতছানি ঈশান কিষাণের সামনে। আর মাত্র ৪৭ রান দূরে রয়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। শুক্রবারই রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে নামছে ভারতীয় দল। সেই ম্যাচে ৪৭ রান করতে পারলেই ভারতীয় হিসাবে টি টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটারের ব্যাটে ৫০০ রানের মাইলস্টোন তৈরি হবে।

এবারের আইপিএলে সবচেয়ে বেশী দামে বিক্রি হলেও, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তরুণ ক্রিকেটার। ব্যর্থই হয়েছিলেন তিনি। তাঁর পারফরম্যান্স নিয়ে বিস্তর আলোচনাও শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে তাঁর ওপরই ভরসা রেখেছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। আইপিএলে না পারলেও, ভারতীয় দলের জার্সিতে কিন্তু বেশ সাফল্যই পেয়েছেন তিনি।

১৩টি টি টোয়েন্টি খেলে ঈশান কিষাণের রান রয়েছে ৪৫৩

লোকেশ রাহুল নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের ওপেনিংয়ের দায়িত্ব রয়েছে ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধেই। রুতুরাজ প্রথম দুই ম্যাচে না পারলেও, ঈশান কিষাণ কিন্তু প্রথম ম্যাচ থেকেই দুর্ধর্ষ ছন্দে রয়েছেন। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলের সর্বোচ্চ রানও রয়েছে এই তরুণ ক্রিকেটারেরই। আর মাত্র ৪৭ রান করতে পারলেই দ্বিতীয় দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৫০০ রানের মাইলস্টোন গড়বেন তিনি।

এর আগে এই রেকর্ড রয়েছে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে লোকেশ রাহুলের। দেশের হয়ে মাত্র ১৪টি ম্যাচেই টি টোয়েন্টিতে ৫০০ রানের রেকর্ড গড়েছিলেন তিনি। এবার সেই তালিকাতেই নাম তোলার অপেক্ষায় রয়েছেন ঈশান কিষাণ। আর সেই রেকর্ড গ়তে হলে যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স তাঁকে দেখাতে হবে তা বলাই বাহুল্য। যদিও প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টিতে ইতিমধ্যে দুটো অর্ধশতরান পেয়ে গিয়েছেন তিনি।

এই মুহর্তে দেশের জার্সিতে ১৩টি টি টোয়েন্টি খেলে ঈশান কিষাণের রান ৪৫৩। রয়েছে চারটি অপ্ধশতরানও। আইপিএলে নিজের পারফরম্যান্স দেখাতে না পারলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু সফল হয়েছেন এই তরুণ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে না পারলেও, তৃতীয় টি টোয়েন্টিতেই ঈশান কিষাণের ব্যাট থেকে এসেছিল দ্বিতীয় অর্ধশতরান। এই মুহূর্তে তিন ম্যাচে রান রয়েছে ১৬৪। রাজকোটে রেকর্ড গড়তে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp