বিশাখাপত্তনমে ভুবনেশ্বর কুমারের সামনে বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি
আপডেট করা - Jun 14, 2022 5:51 pm

পরপর দুটোটি টোয়েন্টিতেই হেরে সিরিজে একেবারে খাদের কিনারায় চলে গিয়েছে ভারত। রাহুল দ্রাবিড়ের দলকে সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে বিশাখাপত্তনমে জিততেই হবে। আর সেই ম্যাচেই নামার আগে নতুন রেকর্ডের হাতছানিী ভুবনেশ্বর কুমারের সামনে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পায়ার প্লে-তে আর এক উইকেট নিতে পারলেই, পাওয়ার প্লে-তে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন তিনি। এই মুহূর্তে স্যামুয়েল বদ্রী এবং টিম সাউদির সঙ্গে একই আসনে বসে রয়েছেন ভুবনেশ্বর কুমার।
দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ভুবনেশ্বর কুমার। অন্তত এই দুই ম্যাচে ভারতের একমাত্র সফল হিসাবে ভুবনেশ্বর কুমারেরই নাম নিচ্ছেন সকলে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন ভুবনেশ্বর কুমার। তাঁর বোলিংয়েই এক সময় দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ম্যাচে চাপের দিকে ঠেলে দিয়েছিল ভারত। কিন্তু বাকিদের ব্যর্থতায় শেষপর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে।
প্রথম ম্যাচে বিরাট রান করেছিল ভারত। বল হাতে শুরুতেই প্রোটিয়া শিবিরকে বড় ধাক্কা দিয়েছিলেন ভুবনেশ্ব কুমার। কিন্তু বাকি বোলাররা সেভাবে দাগ কাটতে পারেননি। মিলার এবং ফান ডার ডুসেনের দাপুটে ইনিংসে সেই ম্যাচ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপ আবার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। সাতের ঘরের মতো ভেঙে পড়েছিল তারা। মাত্র ১৪৮ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। সেখানেই বল হাতে একা লড়াইটা চালিয়েছিলেন ভুবনেশ্বর কুমার।
দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে একাই শেষ করে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। প্রথম তিন উইকেটই তুলে নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। সেইসঙ্গেই আন্তর্জাতিক মঞ্চে টি টোয়েন্টিতে এক বিরল নজির গড়েছিলেন ভুবনেশ্বর কুমার। এখন তাঁর সামনে নতুন বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন পাওয়ার প্লে-তে একটি উইকেট পেলেই ৩৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন ভুবনেশ্বর কুমার।
পাওয়ার প্লে-তে সর্বোচ্চ উইকেট রয়েছে যাদের
স্যামুয়েল বদ্রী – ৩৩ উইকেট, ৫০ ইনিংস
টিম সাউদি – ৩৩ উইকেট, ৬৮ ইনিংস
ভুবনেশ্বর কুমার – ৩৩ উইকেট, ৫৯ ইনিংস
সাকিব অল হাসান – ২৭ উইকেট, ৫৮ ইনিংস
জশ হেজেলউড – ২৬ উইকেট, ৩০ ইনিংস
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার। দিল্লি ও কটক দুই মাঠেই পাওয়ার প্লে-তে উইকেটও রয়েছে তাঁর। মঙ্গলবার পাওয়ার প্লে-তে আর মাত্র একটি উইকেট বনেওয়ার প্রয়োজন রয়েছে ভুবনেশ্বর কুমারারের। বিশাখাপত্তনমে সেটা হয় কিনা তারই অপেক্ষায় সকলে।