ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: প্রথম টি-২০ আন্তর্জাতিক, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

বুধবার থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচের সিরিজ

Indian Team
Indian Team. (Photo Source: BCCI)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সফল টি-টোয়েন্টি সিরিজের পর, টি-২০ বিশ্বকাপের আগে তাদের শেষ ২০ ওভারের ফর্ম্যাটের সিরিজের জন্য ভারত দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করতে প্রস্তুত। ভারত ও দক্ষিণ আফ্রিকা এই ক্যালেন্ডার বর্ষে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে। দুটি দল এর আগে জানুয়ারিতে এবং তারপর জুনে মুখোমুখি হয়েছিল। ভারত দক্ষিণ আফ্রিকা সফরের সময় জানুয়ারিতে ওডিআই সিরিজ হেরেছিল, যেখানে জুনে টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছিল।

উভয় দলই বিগত কিছু সিরিজে দুর্দান্ত ফর্মে আছে এবং আসন্ন ম্যাচটি উত্তেজক হতে চলেছে। দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছে, যেখানে ভারত সম্প্রতি একটি রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে পরাজিত করে সিরিজ জয় করেছে। দুই দলই ভালো ফর্মে আছে এবং ইতিবাচক ফলাফলের দিকে তাকিয়ে থাকবে।

শেষবার যখন দুটি দল মুখোমুখি হয়েছিল, তখন ভারত কয়েকজন সিনিয়র খেলোয়াড়, যেমন কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহকে ছাড়াই খেলেছিল। তবে এবার তা হবে না কারণ ভারত একটি পূর্ণ-শক্তির স্কোয়াড নিয়ে নামছে।

ভারতের হয়ে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফর্মে আছেন এবং তারা সম্প্রতি কিছু ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। তবে পান্ডিয়ার অনুপস্থিতি ভারতকে আঘাত করতে পারে। বোলিং বিভাগে অক্ষর প্যাটেলের দিকে নজর রাখা হবে। দক্ষিণ আফ্রিকার হয়ে তরুণ ট্রিস্টান স্টাবসের পাশাপাশি ফর্মে থাকা রিজা হেন্ড্রিক্স তাৎপর্যপূর্ণ পারফর্ম্যান্স করতে পারেন।

পিচ রিপোর্ট

গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুভানান্থাপুরম, ২০ ওভারের ফর্ম্যাটে মাত্র দুটি খেলার আয়োজন করেছে এবং সেখানে শেষ ম্যাচটি ২০১৯ সালে খেলা হয়েছিল। প্রথমে ব্যাট করা দল হয়তো খুব বেশী সহায়তা পাবে না। ১৭০-এর কাছাকাছি বা তার বেশী স্কোর হলে লড়াইয়ে থাকবে প্রথমে ব্যাট করা দল।

উভয় দলের কম্বিনেশন

ভারত

জসপ্রিত বুমরাহকে দলে ফেরানোয় ভারতের বোলিং আক্রমণ শক্তিশালী হয়েছে, তবে সিনিয়র বোলার থিতু হওয়ার জন্য সময় নিচ্ছেন। অক্ষর প্যাটেল দুর্দান্ত খেলছেন। পান্ডিয়া বিশ্রাম পাওয়ায় পান্ত হয়তো একাদশে জায়গা পেতে পারেন। ভুবনেশ্বর কুমারের জায়গা নিতে পারেন অর্শদীপ সিং।

সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

দক্ষিন আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা তাদের নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমার পরিষেবা পাবে যিনি বিগত সিরিজে ছিলেন না চোটের জন্য। এর জন্য রাইলি রসৌ বাদ যেতে পারেন। ওপেনার হিসাবে ডি কক ও হেনড্রিকসও দারুণ ফর্মে। ডেভিড মিলার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বিধ্বংসী ফর্মে ছিলেন।

সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেন্ড্রিক্স, তেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, আন্দিলে ফেহলুকওয়ায়ো, কেশব মহারাজ, অনরিখ নর্কিয়া, লুঙ্গি ঙ্গিডি, তাব্রেইজ শামসি। 

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হেড-টু-হেড

ম্যাচ – ২০ | ভারত – ১১ | দক্ষিণ আফ্রিকা – ৮ | অমীমাংসিত – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ২৮শে সেপ্টেম্বর, ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp