তৃতীয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসাবে তিন ফর্ম্যাটেই ৫০ উইকেট নেওয়ার নজির কাগিসো রাবাডার

আইপিএলের পর আন্তর্জাতিক মঞ্চেও সেরা ফর্ম অব্যহত কাগিসো রাবাডার। ভারতের বিরুদ্ধে কটকের পিচে দ্বিতীয় টি টোয়েন্টিতে নতুন রেকর্ডের মালিক হলেন কাগিসো রাবাডা। তৃতীয় দক্ষিণ আফ্রিকান বোলার হিসাবে ক্রিকেটের তিন ফর্মযাটেই ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। আর তাতেই আপ্লুত দক্ষিণ আফ্রিকার স্পীডস্টার। এদিম রুতুরাজ গায়কোয়াড়কে ফেরানোর পরই দক্ষিণ আফ্রিকার হয়ে এই নতুন রেকর্ড গড়লেন কাগিসো রাবাডা। তাঁর আগে রয়েছেন ডেল স্টেন এবং ইমরান তাহির।

এবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন কাগিসো রাবাডা। আইপিএলের মঞ্চেও বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই ধারা এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ধরে রেখেছেন তিনি। রবিবার সেই ভারতের বিরুদ্ধেই নিজের মুকুটে নতুন পালক তুললেন কাগিসো রাবাডা। তৃতীয় প্রোটিয়ান বোলার হিসাবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এই মুহূর্তে বর্তমান দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসাবে তাঁরই রয়েছে তিন ফর্ম্যাটে ৫০টি উইকেট।

রবিবার কটকে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। সেখানেই টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। শুরু থেকেই এদিন মাঠে ছিল দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপট। আর ভারতকে ধাক্কা দিয়ে শুরুটা করেছিলেন কাগিসো রাবাডা। শুরুতেই এদিন রুতুরাজ গোয়কোয়াড়কে ফিরিয়ে দেন কাগিসো রাবাডা।

৪২ টি টোয়েন্টি ইনিংসে ৫০ টি উইকেটের মালিক হলেন কাগিসো রাবাডা

আর শুরুতেই রুতুরাজ গায়কোয়াড়কে ফিরিয়ে দেওয়ার পরই নিজের মুকুটে নতুন পালক তোলেন কাগিসো রাবাডা। তৃতীয় দক্ষিণ আফ্রিকান বোলার হিসাবে তিন ফর্ম্যাটেই ৫০টি করে উইকেট নিলেন তিনি। তাঁর আগে এই রেকর্ড গড়েছেন ডেন স্টেন এবং ইমরান তাহির। দুজনেই এই মুহূর্তে অবসর নিয়েছেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই মুহূর্তে এই র্করেড রয়েছে একমাত্র কাগিসো রাবাডারই।

ভারতের বিরুদ্ধে একটিই উইকেট পেয়েছেন এদিন তিনি। কিন্তু দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। মাত্র এক উইকেট নিলেও, চার ওভারে কাগিসো রাবাডা দিয়েছেন মাত্র ১৫ রান। তাঁর ইকনমি রেট রয়েছে ৩.৭৫। তৃতীয় ক্রিকেট হিসাবে রেকর্ড গড়ার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন এদিন কাগিসো রাবাডা। দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৫০টি উইকেট নিলেন তিনি। সময় নিয়েছেন মাত্র ৪২ ইনিংস।

এই মুহূর্তে টেস্টে কাগিসো রাবাডার রয়েছে ২৪৩টি উইকেট। একদিনের ক্রিকেটে রয়েছে ১৩২টি উইকেট এবং টি টোয়েন্টিতে নিয়েছেন ৫০টি উইকেট। এই দৌড় কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার।

close whatsapp