কাঁটে কি টক্কর হতে চলেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
আপডেট করা - Oct 23, 2021 2:25 pm

আজকে সুপার টুয়েলভে মুখোমুথি হতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। ইডেনে এখনও ক্রিকেট প্রেমীরা মনে রেখেছেন শেষ চার বলে চারটি ছয় মেরে ম্যাচ জিতিয়েছিল কার্লোস ব্রাথওয়েট। সেই হারের ক্ষত এখনও দগদগে রয়েছে ইংল্যান্ড ক্রিকেটারদের। আজকের ম্যাচ কি তাহলে বদলার ম্যাচ? সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় কথা।
ইংল্যান্ড ক্রিকেটাররা ফর্মে থাকলেও ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গ্যানের ব্যাটে রান নেই। তাই নিজেকে তিনি প্রথম একাদশে রাখবেন কি না সেই জল্পনাও ঘোরাফেরা করছে। তবে ২০১৬-র ফাইনাল ম্যাচের বদলা নিতে আজকে ইংরেজরা যে চাইবেই সে কথা বলাই বাহুল্য। তবে শেষ হাসি কে হাসবে সেটা ম্যাচ শেষেই বোঝা যাবে।
তবে ইংল্যান্ডের বেঞ্চ এতটাই শক্তিশালী যে বাকিরাও মাঠে নেমে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারে। জেসন রয়, জস বাটলার, বেয়ারস্টোরা তৈরি প্রথম দিনেই তাণ্ডব দেখাতে। অলরাউন্ডার মঈন আলি সদ্য আইপিএল জিতেছেন। আত্মবিশ্বাসে ভরপুর। মরুশহরে শেষ দেড় মাস কাটানোয় এখানকার উইকেটও অনেক চেনা তাঁর কাছে। বোলিং আক্রমণে থাকছেন মার্ক উড, ক্রিস ওকস, ক্রিস জর্ডনরা।
অন্যদিকে, ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের দলে রয়েছেন। বয়স বাড়লেও তাঁর ব্যাট কথা বললে সেটা যে প্রতিপক্ষকে শেষ করে দিতে পারে সেটা সবাই জানে। তবে আজকের প্রথম একাদশে তিনি থাকবেন কি না সেটা টসের পরেই বোঝা সম্ভব। এছাড়া ওপেনার লুইস আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ভালোই ব্যাটিং করেছেন। সিমন্স, হেটমায়ার, পুরান, পোলার্ডসহ একগুচ্ছ বিগ হিটার। যাঁরা মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ২০ ওভারের ক্রিকেট খেলে বেড়ান ওঃ ইন্ডিজের ক্রিকেটাররা। নিজেদের দেশের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেন প্রত্যেকে। বলা যেতে পারে, ওঃ ইন্ডিজ দলের সবাই টি২০ স্পেশালিস্ট। স্পিন অলরাউন্ডার রস্টন চেস দলের ভারসাম্য বাড়িয়েছেন। সঙ্গে অপর ২ অলরাউন্ডার ব্র্যাভো ও রাসেল। যদিও হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য নাইটদের হয়ে শেষের অনেকগুলো ম্যাচ খেলেননি রাসেল। পেস অ্যাটাকে অভিজ্ঞ রবি রামপাল আছেন এ বারের বিশ্বকাপ দলে। সঙ্গে থমাস, ওয়ালস।