চোট পেয়ে ছিটকে যাওয়ার হতাশ কুলদীপ যাদব, শীঘ্রই ফিরে আসার বার্তা তাঁর
আপডেট করা - Jun 9, 2022 8:26 pm

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন কুলদীপ যাদব। এরপরই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচে নামার আগেই বিরাট ধাক্কা খেলেন তিনি। লোকেশ রাহুলের সঙ্গে হাতে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হওয়ার আগেই ছিটকে গিয়েছেন তিনি। বুধবারই নেটে চোট পেয়ে এই সিরিজ থেকে বিদায় হয়েছে কুলদীপ যাদবের। আশাভঙ্গ হয়েছে, আর তাতেই হতাশ ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। সোশ্যাল সাইটে সেই বার্তাই দিলেন তিনি।
চোট আঘাতের জন্য দীর্ঘদিন ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি কুলদীপ যাদবকে। শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে থাকলেও, চোটের জন্য খেলতে পারেননি তিনি। এছাড়া গত দুই মরসুম আইপিএলেও সময়টা ভাল যায়নি কুলদীপ যাদবের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশীরভাগ ম্যাচেই মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। কিনেতু এবারই সমস্তকিছুর জবাবটা দিয়েছিলেন কুলদীপ যাদব। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।
একসময় এবারের আইপিএলের পার্পল ক্যাপের প্রতিযোগিতাতেও তাঁর নাম ছিল। যদিও সেষ পর্যন্ত বন্ধু যুজবেন্দ্র চাহালের সঙ্গে সেই লড়াইয়ে পারেননি তিনি। কিন্তু কুলদীপ যাদবের সেই পারফরম্যান্সই তাঁকে ভারতীয় দলের টিকিট যোগার করে দিয়েছিল এবার। আইপিএল শেষ হওয়ার আগেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। বহুদিন পর ফের টিম ইন্ডিয়ার জার্সিতে কুলচা জুটিকে দেখার অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু সেই মঞ্চে নামার আগেই ছিটকে গেলেন কুলদীপ যাদব।
নেটে অনুশীলনের সময় হাতে চোট পেয়েছিলেন কুলদীপ যাদব
সুযোগ পেয়েও শেষ পর্যন্ত দেশের হয়ে মাঠে নামা হয়নি। এমন পরিস্থিতিতে কুলদীপ যাদবের গলায় যে হতাশার সুর থাকবে তা বলাই বাহুল্য। যদিও সেইসঙ্গে ভারতীয় দলকে এগিয়ে যাওয়ারই বার্তা দিয়েছেন তিনি। মাঠে হয়ত কুলদীপ নেই ঠিকই, কিন্ত ু সবসময়ই দলের পাশে রয়েছেন। শীঘ্রই সুস্থ হয়ে মাঠেও ফিরবেন তিনি।
এই প্রসঙ্গে কুলদীপ যাদব জানিয়েছেন, “চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে না পারাটা আমার কাছে খুবই হতাশাজনক। কিন্তু আমি নিশ্চিত যে দলের প্রতিটি সদস্যই মাঠে তাদের সেরা পারফরম্যান্সটা দেবেন। আরও শক্তিশালী হয়ে শীঘ্রই দলে ফিরব আমি”।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৭টি উইকেট নিয়েছেন তকুলদীপ যাদব। দিল্লিকে বহু ম্যাচে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কুলদীপের পারফরম্যান্সও ছিল দুর্ধর্ষ। কিন্তু একটা চোটই যেন হঠাত্ বদলে দিল তাঁর ভাগ্য। ভারতীয় দলের হয়ে প্রস্তুতি সারার সময়ই নেটে ব্যািং করার সময় হাতে চোট পেয়েছিলেন কুলদীপ যাদব। আর তাতেই শেষপর্যন্ত দল থেকে ছিটকে গেলেন এই চায়নাম্যান স্পিনার।