বাঁ হাতের আঙুলে চোট, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল স্টার্ক
আপডেট করা - Jun 29, 2022 7:08 pm

সিরিজ জয় হয়ে গিয়েছে। শ্রীলঙ্কার ঘরের মাটিতে তাদের এবার হোয়াইস ওয়াশ করার লক্ষ্য অস্ট্রেলিয়ার। আর সেই ম্যাচেও নামতে পারবেন না মিচেল স্টার্ক। বাঁ হাতের আঙুলের চোটের জন্য টি টোয়োন্টি সিরিজ থেকে ছিটকেই গেলেন স্টার্ক। আসন্ন একদিনের সিরিজেও তারকা বোলারের খেলা নিয়েছে রয়েছে সংশয়। আগামী শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টির সিরিজের শেষ ম্যাচে নামবে অস্ট্রেলিয়া। তার আগেই স্টার্কের ছিটকে যাওয়ার কথা ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
প্রথমে কথাবার্তা চললেও শেষপর্যন্ত এবারের াইপিএল থেকে নাম তুলে নিয়েছুলেন মিচেল স্টার্ক। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই ছিল এই সিদ্ধান্ত। মাঝে আইপিএল। এররপরই অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফর। সেই সিরিজের প্রথম ম্যাচে নামলেও, দ্বিতীয় ম্যাচ থেকেই আর মাঠে দেখা যায়নি অস্ট্রেলিয়ার এই তারকা বোলারকে। প্রথম ম্যাচ চালাকালীনই নাকি বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে সেজন্য তাঁকে খেলানোর ঝুঁকি নেয়নি অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
মিচেল স্টার্কের পরিবর্তে সেই ম্যাচে খেলানো হয়েছিল জাই রিচার্ডসনকে। দ্বিতীয় ম্যাচে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্সও প্রদর্শন করেছিলেন রিচার্ডসন। যদিও আশা করা হচ্ছিল যে তৃতীয় টি টোয়েন্টিতেই হয়ত ফের অস্ট্রেলিয়া দলে ফিরবেন মিচেল স্টার্ক। কিন্তু তৃতীয় ম্যাচ শুরুর দু দিন আগেই তাঁর ছিটকে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। আঙুলের চোট সারিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।
স্টার্কের পরিবর্তে অজি শিবিরে এসেছেন জাই রিচার্ডসন
যদিও দলের সঙ্গেই রয়েছেন মিচেল স্টার্ক। শোনাযাচ্ছে তাঁর সেরে উঠতে নাকি এখনও সাতদিন সময় লাগতে পারে। সামনেই রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ। সেখানেও স্টার্কের খেলা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিমধ্যেই টি টোয়েন্টি সিরিজ জয় গিয়েছে অস্ট্রেলিয়ার। সেজন্য তৃতীয় টি টোয়েন্টিতচেও স্টার্কের পরিবর্তে জাই রিচার্ডসনকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
সামনে রয়েছে একদিনের সিরিজ। সেখানে যাতে স্টার্ক নামতে পারেন সেই দিকেই নজর রয়েছেন অজি টিম ম্যানেজমেন্টের। এই প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “শ্রীলঙ্কায় দলের সঙ্গেই প্রস্তুতি সারবেন মিচেল স্টার্ক। সবকিছু ঠিকঠাক চললে একদিনের সিরিজেই হয়ত ফিরতে পারেন তিনি। তিনি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তা এখনই সেভাবে বলা সম্ভব নয়, তবে সাত দিনের মধ্যেই স্টার্ক সেরে উঠবেন বলে আশাবাদী আমরা”।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে স্টার্কের পরিবর্তে এসে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন জাই রিচার্ডসন। শেষ ম্যাচে ২৬ রান দিয়ে একাই নিয়েছিলেন ৩ উইকেট। টি টোয়েন্টি সিরিজ জয়ের পর থেকেই এখন একদিনের সিরিজ নজর অস্ট্রেলিয়ার। সেই মঞ্চে দলের সেরা তারকা ফিরে আসতে পারে কিনা, তারই অপেক্ষায় অজি টিম ম্যানেজমেন্ট।