আইপিএলে ভারতীয় অধিনায়কদের পারফম্যান্স জাতীয় দলকে সাহায্য করবে বলেই মনে করেন দ্রাবিড়

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Pankaj Nangia/Getty Images)

সদ্য শেষ হয়েছে আইপিএল। প্রতিবারের থেকে এবারের আইপিএলের উন্মাদনা ছিল অনেকটাই আলাদা। আইপিএলের মঞ্চে এবার তরুণ ভারতীয় অধিনায়কদের উত্থান হয়েছে। হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল থেকে সঞ্জু স্যামসন এবং শ্রেয়স আইয়ারদের নেতৃত্বের দক্ষতার পরিচয় পেয়েছে গোটা দল। আর তাতেই আপ্লুত ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তাঁর মতে আইপিএলের মঞ্চে তরুণ ভারতীয় অধিনায়কদের সাফল্য জাতীয় দলকে আরও সাহায্য করবে। তরুণ এই অধিনায়কদের প্রশংসাই শোনা গেল রাহুল দ্রাবিড়ের মুখে।

এবারের আইপিএলের মঞ্চেই অধিনায়ক হিসাবে আত্মপ্রকাশ করেছেন হার্দিক পান্ডিয়া। আর প্রথম মরসুমেই তাঁর নেতৃত্বে আইপিএলের মঞ্চে চূড়ান্ত সাফল্য পেয়েছে গুজরাত টাইটান্স। এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত। শুধু তাই নয় গোটা আইপিএলে মাত্র ৪ টি ম্যাচ হেরেছে তারা। একইসঙ্গে অধিনায়ক হিসাবে নজর কেড়েছেন লোকেশ রাহুলও। পতাঁর নেতৃত্বে প্রথমবারই আইপিএলের প্লেঅফে পৌঁছেছিল লখনউ সুপার জায়ান্টস।

রাজস্থান রয়্যালসের অধিনায়কের দায়িত্বে ছিলেন সঞ্জু স্যামসন। রাজস্থানের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়নি ঠিকই, কিন্তু তাঁর হাত ধরে দীর্ঘ ১৩ বছর পর ফের ফাইনালে পৌঁছেছিল রাজস্থান রয়্যালস।  এবারের আইপিএলে শ্রেয়স আইয়রের দায়িত্ব ছিল কলকাতা নাইট রাইডার্স। নেতা হিসাবে তিনিও বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন যদিও এই মরুমটা খুব একটা ভাল যায়নি কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু আইপিেলের মঞ্চে ভারতীয় অধিনায়কদের পারফরম্যান্স কিন্ত নজর কেড়েছে রাহুল দ্রাবিড়ের।

আইপিএলে ভারতীয় অধিনায়কদের পারফরম্যান্সে খুশি রাহুল দ্রাবিড়

তাঁর মতে এবারের আইপিএলে ভারতীয় তরুণ অধিনায়করা যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। শুধু তাই নয় তাদের এই পারফরম্যান্স যে ভারতীয় ক্রিকেটের গতি আরও তরান্বিত করবে সে ব্যপারে কোনও দ্বিমত নেই ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের।

এই প্রসঙ্গে তিনি জানিয়েেছেন, “এটা সত্যিই খুব ভাল দিক যে আইপিএলে ভারতীয় অধিনায়করা অসাধারণ পারফরম্যান্স করেছেন। যাদের মধ্যে হার্দিকও একজন। লখনউয়ের হয়ে লোকেশ রাহুল যেমন ভাল কাজ করেছেন, তেমনই রাজস্থান রয়্যালসের হয়ে সঞ্জু। এটা দেখে ভাল লাগছে যে তরু ক্রিকেটাররা কোনও এক দলকে নেতৃত্ব দিচ্ছে। একটি দলের নেতৃত্ব দেওয়া যেকোনও ক্রিকেটারকেই আরও বেশী দক্ষ করে তুলবে। আমাদের জন্য তো এটা খুবই ভাল একটা দিক”।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  ভারতীয় দলের বেশ কিছু তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদেরই পরীক্ষা নীরিক্ষা চলবে এখানে। সেই দলেই লোকেশ রাহুল এবার অধিনায়ক। তাঁর সঙ্গে রয়েছেন শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়াদের মতো নাম। আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।

close whatsapp