মহম্মদ সিরাজকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তারা, সিরাজের পারফরম্যান্সে খুশি যুজবেন্দ্র চাহাল
আপডেট করা - Jul 23, 2022 2:06 pm

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জেতার জন্য প্রয়োজন ছিল ১৫ রান। সেই সময় মহম্মদ সিরাজের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ওবারে ১১ রান দিলেও, ভারতীয় দলকে হতাশ করেননি তিনি। ৩ রানে সেই ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এরপরই মহম্মদ সিরাজের প্রশংসায় ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। মহম্মদ সিরাজের ওপর যথেষ্ট ভরসা ছিল বলেই নাকি শেষ ওভার তাঁকি দিয়ে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেষ ওভারে সিরাজের বোলিং নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটারদেরকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন এবার নির্বাচকরা। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। শিখর ধওয়ানের নেতৃত্বে তরুণ ভারতীয় দলকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারতীয় নির্বচকদের বিরুদ্ধে। শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নেমেছিল ভারতীয় দল।
শেষ ওবারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল ১৫ রান
ভারত ৩০০ রানের গন্ডী টপকালেও যে লড়াইটা একেবারে একপেশে হয়েছিল তা বলা যাবে না। বরং দুই পক্ষই লড়াইটা বেশ হাড্ডহাড্ডি করেছিল। শেষপর্যন্ত সেই লড়াই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ রানে জয় পেয়েছে ভারত। সেখানেই ম্যাচের শেষ ওভারে গিয়েছিলেন মহম্মদ সিরাজ। প্রথম দিকের ওভারে তিনি সাফল্য পাননি। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁর ওপরই ভরসা রেখেছিলেন। সেই ওভারে একটি বাউন্ডারি খেলেও, শেষপর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা কিন্তু সিরাজের বিরুদ্ধে দাপট দেখাতে পারেননি। বিশেষ করে তাঁর নিখুঁত ইয়র্কারের সামনে এঁটে উঠতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা।
মহম্মদ সিরাজের এমন বোলিং পারফরম্যান্সে খুশি যুজবেন্দ্র চাহাল। তিনি জানিয়েছেন, “যেভাবে তিনি ইয়র্কার দিচ্ছিলেন, তা দেখেই ম্যাচের শেষ ওভারে মহম্মদ সিরাজকে নিয়ে আমরা সকলে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম। তাঁর প্রথম দিকের ওভারগুলিতে খুব বেশী হলে দুই থেকে একটা ইয়র্কার দিতে ব্যর্থ হয়েছলেন মহম্মদ সিরাজ। সেখানে আত্মবিশ্বাসী ছিলাম আমরা। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে খানিকটা চাপেও ছিলাম। সেই সময়ই সঞ্জু স্যামসন যেভাবে ওয়াইড বল বাঁচিয়েছিলেন, তা আরও বেশী আত্মবিশ্বাস বাড়িয়েছিল”।
প্রথমে ব্যাটিং করে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০৮ রান করেছিল ভারত। ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেম শিখর ধওয়ান, শুভমন গিল এবং শ্রেয়স আইয়াররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় রানের লক্ষ্যই গড়ে তুলেছিল টিম ইন্ডিয়া। যদিও পাল্টা লড়াইটা ওয়েস্ট ইন্ডিজও কুব একটা খারাপ করেনি।
মেয়ার্স, কিংদের লড়াইয়ে ভারতের ঘাঁড়ে নিঃশ্বাস ফেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখতে পায়নি তারা। পরের ম্যাচ জিতলেই সিরিজ ভারতের হবে।