বুমরাকে টপকে টি২০-তে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক হতে চাহালের দরকার এক উইকেট

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo Source: Twitter)

রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারত। এই সিরিজ জিতলে ভারত যেমন টি টোয়েন্টি ক্রিকেটের এক নম্বরে চলে যাবে। তেমনই এই ম্যাচেই আরও এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। মাত্র এক উইকেট প্রয়োজন তাঁর। আর তাতেই টি টোয়েন্টিতে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন যুজবেন্দ্র চাহাল। ছাপিয়ে যাবেন জসপ্রীত বুমরার রেকর্ডও। আর মাত্র এক উইকেট দূরে দাঁড়িয়ে রয়েছেন যুজবেন্দ্র চাহাল।

এই মুহূর্তে ৫৫ ম্যাচে ৬৬টি উইকেট নিয়ে টি টোয়োন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিকের রেকর্ডটি রয়েছে জসপ্রীত বুমরাহ। কিন্তু চটলবতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেই বুমরাহ। আর তাতেই চাহালের সামনে চলে এসেছে সুবর্ন সুযোগ। বুররার থেকে কম ম্যাচ তাঁর সঙ্গেই এক আসনে বসে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। ৫২টি ম্যাচ খেলে এই মুহূর্তে চাহালের উইকেট রয়েছে ৬৬টি।

চলতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টয়োন্টি সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন ভারতের গ্র্যান্ড মাস্টার স্পিনার। দুই ম্যাচে ইতিমধ্যেই পাঁচ উইকেট নিয়ে ফেলেছেন তিনি। ক্যারিবিয়ান ব্রিগেডকে দু দিনই যথেষ্ট সমস্যায় ফেলেছেন তিনি। যে ফর্মে চাহাল রয়েছেন তাতে ইডেনের মঞ্চে তৃতীয় দিনও যে তিনি উইকেট পাবেন সে ব্যপারে আশাবাদী সকলে। চাহাল নিজেও হয়ত এই ব্যপারে যথেষ্ট আশাবাদী।

দেশের হয়ে টি টোয়েন্টিতে বুমরাকে টপকাতে এক উইকেট দূরে দাঁড়িয়ে চাহাল

২০১৬ সালে টি টয়োন্টি ক্রিকেটে যুজবেন্দ্র চাহালের ভারতের হয়ে অভিষেক। জিম্বাবোয়ের বিপুদ্ধে হারাওয়েতে অবিষেক হয়েছিল ভারতের এই তারকা বোলারের। প্রথম ম্যাচ থেকেই নজর কাড়া পারফরম্যান্স তাঁর। যদিও সেই সিরিজে নয়। বরং তাঁর দ্বিতীয় সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধেই নিজেকে প্রমান করেছিলেন যুজবেন্দ্র চাহাল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে একটিও উইকেট সেই সিরিজে পাননি চাহাল।

দ্বিতীয় ম্যাচেই সকলে অবাক করে দিয়েছিলেন এই তারকা স্পিনার। তাঁর স্পিনের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন ব্রিটিশ ক্রিকেটাররা। মাত্র ২৫ রান দিয়ে একাই ৬ উইকেট শিকার করেছিলেন যুজবেন্দ্র চাহাল। আর তারপর থেকেই চাহালকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টি টোয়েন্টির ফর্ম্যাটে একের পর এক রেকর্ড ও নজির গড়ে চলেছেন তিনি।

এবার সেই আরেক রেকর্ডের সামনে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর একটি উইকেট নিতে পারলেই জসপ্রীত বুমরাহকে ছাড়িয়ে যাবেন তিনি। ৫৩ ম্যাচে ৬৭ টি উইকেট নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট নেওয়ার মালিক হয়ে যাবেন তিনি। এখন দেখার শেষ টি টোয়েন্টিতে চাহাল সেই রেকর্ড গড়তে পারেন কিনা।

close whatsapp