ভারতীয় দল নির্বাচনে ধারাবাহিকতার অভাব নিয়ে সোচ্চার হলেন আকাশ চোপড়া

নির্বাচন প্রক্রিয়ায় অসঙ্গতি আছে বলে মনে করেন তিনি

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া মনে করেন যে নির্বাচকরা নিয়মিত ভারতীয় দলে অনেক পরিবর্তন করছেন। বর্তমান দলটি এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী আড়াই বছরের মধ্যে আইসিসির তিনটি ইভেন্ট আসছে। চোপড়া ২০১৯ বিশ্বকাপ এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যবর্তী সময়টিকে উদাহরণ হিসাবে ব্যবহার করেছেন।

তাঁর ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে চোপড়া বলেছেন, “নির্বাচনে অনেক অসঙ্গতি রয়েছে। নির্বাচনের ধরণ হঠাৎ করেই বদলে যায়। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে হারার পর, প্রচুর সাদা বলের সিরিজ খেলে টি-২০ বিশ্বকাপের জন্য একটি দল প্রস্তুত করা হল। ঠিক যখন দল প্রস্তুত হল, এবং টুর্নামেন্ট এল, তখন এমন একটা ভাব দেখানো হল যে ‘চাহালকে বেছে নেওয়া যাবে না, কারণ সে স্লো বোলিং করে’।” 

কুলদীপ ও চাহাল দুজনকেই প্রথম একাদশে দেখতে চান আকাশ চোপড়া

তিনি যুক্ত করেছেন, “কিন্তু সে তো গত দুই বছর ধরেই স্লো বোলিং করছে, তবে এখনই কেন দলের বাইরে? হঠাৎ সব কিছু বদলে যায়, বরুণ চক্রবর্তী ও রাহুল চাহারকে নির্বাচিত করা হয় এবং দীপক চাহারকে উপেক্ষা করা হয়, আর অশ্বিন হঠাৎ করে চলে আসেন। সত্যি বলতে কী, ধারাবাহিকতা প্রয়োজন।”

এখন যখন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের রিস্ট-স্পিন জুটি ফিরে এসেছে, চোপড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে তাঁদেরকে একসাথে খেলানোর জন্য ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন। প্রাক্তন খেলোয়াড় বলেছেন, “কুলদীপ এবং চাহালের ১০০% একসাথে খেলা উচিত। বার্মিংহামে একবার রান তারা একটি ম্যাচে রাম দিলেই বা কি! সবাই কখনো না কখনো রান দেয়। আমার মতে আপনি যদি অনেক আমূল পরিবর্তন করে থাকেন, তাহলে নির্বাচনে আপনার বিশ্বাস নেই। এখন যেহেতু কুলদীপ এবং চাহালকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের একসঙ্গে খেলানো হোক।” 

চোপড়া যোগ করেছেন, “আরেকটি সমস্যা হল যে তিন ম্যাচের সিরিজে অনেক স্পিনার আছে। আপনি বিষ্ণোই এবং সুন্দরকেও পেয়েছেন; কাকে সুযোগ দেবেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা? এই দুজনের একসঙ্গে তিনটি ওয়ানডে খেলা উচিত। লেগস্পিনাররা একজন অধিনায়কের বোলার, তাদের কিছুটা আস্থা দরকার।”

কুলদীপ যাদবকে শেষ দেখা গিয়েছিল গত বছর ভারতের শ্রীলঙ্কা সফরে। হাঁটুর গুরুতর চোটের কারণে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে পারেননি তিনি। এদিকে, চাহালকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে দেখা গিয়েছিল, কিন্তু তাঁকে ঘাতক মনে হয়নি। বরং তাঁকে বেশ রক্ষণাত্মক বোলিং করতে দেখা গিয়েছিল।

close whatsapp