আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ইউসুফ পাঠান
আপডেট করা - May 14, 2023 5:17 pm

১৪ই মে, রবিবার, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কেকেআরের জন্য প্লেঅফসে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেছে। এই ম্যাচটি হেরে গেলে প্লেঅফসে যাওয়ার রাস্তা তাদের জন্য বন্ধ হয়ে যাবে। তাই এই ম্যাচটি নীতিশ রানার নেতৃত্বাধীন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন। নারিন এই মরসুমে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি এবং বল হাতে ৭টি উইকেট নিয়েছেন। অন্যদিকে, রাসেল ব্যাট হাতে ২১৮ রান করেছেন এবং বল হাতে ৭টি উইকেট নিয়েছেন।
ইএসপিএনক্রিকইনফো-এর অনুষ্ঠান টি২০ টাইম: আউট হিন্দিতে ইউসুফ পাঠান বলেন, “আমাদের দেখা উচিত গত তিন বছরে নারিন এবং রাসেল কেমন পারফরম্যান্স করেছে, বা তারা ব্যাট বা বল দিয়ে কত ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছে। দল হিসাবে আপনি কি মনে করেন? আপনি যদি ভবিষ্যতের দিকে তাকাতে চান এবং পরবর্তী স্তরে যান, তাহলে আপনার অবশ্যই এটি সম্পর্কে চিন্তা করা উচিত, কারণ আপনি যদি গত কয়েকটি মরসুমের দিকে তাকান তবে তাদের পারফরম্যান্স তেমন ভালো ছিল না।”
তিনি আরও বলেন, “আমি মনে করি না যে বয়স একটি ফ্যাক্টর হওয়া উচিত, কারণ একই বয়সের আরও কিছু খেলোয়াড় আছেন যারা এখনও খেলছেন এবং ভাল পারফরম্যান্সও করছেন। আমি বুঝতে পারছি না কি ভুল হচ্ছে। এই দুজন আপনার ম্যাচ-উইনার এবং যখন আপনার ম্যাচ-উইনাররা পারফর্ম করেন না, তখন আপনার দল সমস্যায় পরে। তারা সারাবছর খেলেন তাই ক্লান্তি হয়তো একটা কারণ হতে পারে। তবে যাইহোক না কেন, সবাই চান এবং আশা করেন যে তারা ভালো করবেন।”
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচটিতে পরাজিত হয়েছিল কলকাতা নাইট রাইডার্স
এই মরসুমে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে ৪৯ রানে পরাজিত হয়েছিল নীতিশ রানার নেতৃত্বাধীন দল। সেই ম্যাচে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সর্বোচ্চ স্কোর নথিভুক্ত করেছিল সিএসকে। ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করেছিল তারা।
সিএসকে ১২ ম্যাচে ১৫ পয়েন্টের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কেকেআরের বিরুদ্ধে এই ম্যাচটি জিততে পারলে তারা এই মরসুমের প্ৰথম দল হিসেবে প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করবে। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।