“সঠিকভাবে প্রস্তুতি সারলে ভাল সুযোগ আসবেই”, আইপিএলের প্রস্তুতি সম্বন্ধে জানালেন দীনেশ কার্তিক
আপডেট করা - Apr 9, 2022 5:09 pm

কলকাতা নাইট রাইডার্স তাঁর ওপর এবার আর ভরসা রাখেনি। জেদটা হয়ত সেই সময় থেকেই চেপেছিল তাঁর মধ্যে। শুধু অপেক্ষা ছিল এবারের আইপিএলে একটি দল পাওয়ার। সেকানেই নিজের পারফরম্যান্স প্রদর্শন করতে চেয়েছিলেন দীনেশ কার্তিক। আরক সেটাই করে দেখাতে পেরেছেন তিনি। এবারের আইপিএলের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন দীনেস কার্তিক। পরপরপ তিন ম্যাচেই অপরাজিত রয়েছেন তিনি। কঠিন পরিস্থিতিতেও যে প্রস্তুতিই ফল দেবে, সেই কথা শোনাগেল তাঁর মুখে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরতে সুযোগ পাওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। যখন সকলে মাঠেও নামেননি, সেই সময় থেকেই মুম্বইয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দীনেশ কার্তিক। নিজের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ ছিলেন তিনি। তা মতে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যথার্থ প্রস্তুতিই একজন মানুষকে সাফল্য এনে দিতে পারে। আর সেজন্যই দীনেশ কার্তিক চূড়ান্ত প্রস্তুতিতে সময় দিয়েছিলেন।
সেই প্রসঙ্গে দীনেশ কার্তিক জানিয়েছেন, প্রস্তুতির কোনও বিকল্প হয় না। হয়ত এই কথাটা শুনতে খানিকটা একঘেয়ে লাগে ঠিকই, কিন্তু প্রস্তুতির জীবনের সাফল্যের প্রধান চাবিকাঠি। যদি সামনে পরীক্ষা থাকে এবং সেখানে প্রশ্ন খুবই কঠিন আসে, সেই পরিস্থিতিতে একনাত্র ঠিকঠাক প্রস্তুতিই ভাল পারফরম্যান্স করার একটা সুযোগ এনে দেবে। আমার মনে হয় খেলাও তেমনই একটা জিনিস। তুমি যদি ভালভাবে প্রস্তুতি করতে পারো, তবে অবশ্যই ফল পাবে।
আইপিএল শুরুর আগে প্রায় আড়াই মাস মুম্বইয়ে প্রস্তুতি সেরেছিলেন দীনেশ কার্তিক
বেঙ্গালুরুতে যোগ দেওয়ার আগে মুম্বইয়ে প্রস্তুতি চালিয়েছিলেন দীনেশ কার্তিক। প্রায় এক মাস প্রস্তুতি সেরেছেন তিনি। সেখানে যাদের সঙ্গে সেই প্রস্তুতি শিবিরে তিনি সময় কাটিয়েছেন, সকলের থেকেই নানান সাহায্য পেয়েছেন তিনি। আর আইপিএলে একটা অসাধারণ শুরু করার পর তাদের কথাই বারবার উঠে আসছে তাঁর মুখে। তিনি অনত্য়ন্ত কৃতজ্ঞ সকলের কাছে।
তিনি জানিয়েছেন, এমন অনেকেই রয়েছেন আমার জীবনে, যারা সেই সময় আমাকে নানানভাবে সাহায্য করেছেন। আর তাদের নামই আমি বারবার নিতে চাইবো। প্রায় আড়াই মাস আমি মুম্বইয়ে কাটিয়েছি। সেখানেই প্রস্তুতি সেরেছি। আর সেটাই আজ সকলের সঙ্গে আমার একটা ফারাক গড়ে দিয়েছে। আর এই সাফল্যটাই আমার থেকে কেউ কেড়ে িতে পারবে নায
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন দীনেশ কার্তিক। বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচ থেকেই ফিনিশারের ভূমিকা পালন করছেন তিনি। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচেই সেই দক্ষতা সকলের সামনে প্রমা করেছেন দীনেশ কার্তিক। এই ধারা বজায় রেখে কার্তিক নিজেকে ফিনিশার হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন কিনা সেটাই এখন দেখার।