সূর্যকুমার যাদব তার সব ক্রেডিট নিয়ে চলে যান, পিবিকেএসের বিরুদ্ধে এমআইয়ের জয়ের পর এমন অভিযোগই করলেন ইশান কিষান
আপডেট করা - May 4, 2023 6:51 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৬ তম ম্যাচে পাঞ্জাব কিংসকে (পিবিকেএস) ৬ উইকেটে পরাজিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। এই মরসুমে এটি ছিল তাদের পঞ্চম জয়। এই ম্যাচে ইশান কিষান এবং সূর্যকুমার যাদব ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ইশান ৭টি চার এবং ৪টি ছয় সহ ৪১ বলে ৭৫ রান করেছিলেন। অন্যদিকে, সূর্যকুমার যাদব ৮টি চার এবং ২টি ছয় সহ ৩১ বলে ৬৬ রান করেছিলেন।
এই ম্যাচের পরে ইশান কিষান এবং সূর্যকুমার যাদবের মধ্যে কথোপকথন হচ্ছিল। ইশান তার সতীর্থ সূর্যকুমারের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। এছাড়াও তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ফিজিওদের ধন্যবাদ জানিয়েছেন।
আইপিএলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে ইশান কিষান বলেন, “আমাদের শুরুটা ভালো হয়েছিল, এবং ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ সময়ে আপনি ক্রিজে এসেছিলেন। আপনি অনেকগুলি ভালো শট খেলেছিলেন এবং তা আমার উপর থেকে বড় শট খেলার চাপ কমাতে সাহায্য করেছিল। তিনি ক্রিজে এসে বড় বড় শট খেলার পর আমার আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছিল।”
তিনি আরও বলেন, “আমি ফিজিওদের ধন্যবাদ জানাতে চাই, গত ৪৮ ঘণ্টা তারা অনেক পরিশ্রম করে আমাকে ম্যাচের জন্য প্রস্তুত হতে সাহায্য করেছে। তারা সত্যিই কঠোর পরিশ্রম করেছে। তারা আমাকে ম্যাচের জন্য প্রস্তুত করতে সারারাত জেগে ছিল। আমি বিশেষ কিছু করার চেষ্টা করিনি।”
Explosive partnership 🔥
3️⃣6️⃣0️⃣ show 💥
Shining bright in presence of lucky charm father 😃Presenting Magical Mohali tales with @ishankishan51 & @surya_14kumar 👌🏻👌🏻
Full Interview 🎥🔽 #TATAIPL | #PBKSvMI | @mipaltan https://t.co/Y24cYFIoCd pic.twitter.com/syvYwOsS6w
— IndianPremierLeague (@IPL) May 4, 2023
“জিস দিন মেরা আচ্ছা ইনিংস আতা হ্যায়, ইয়ে মেরা পুরা ক্রেডিট লে জাতে হ্যায়” – ইশান কিষান
ইশান কিষান মজার ছলে বলেছেন যে যেদিন তার ব্যাট চলে সেদিন সূর্যকুমার যাদব এসে তার সব ক্রেডিট নিয়ে চলে যান। সূর্যকুমার যাদবের মাঠের চারদিকে খেলা শটগুলির কথাও উল্লেখ করেন তিনি।
ইশান কিষান বলেন, “আমি নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে ছিলাম যখন আপনি স্ট্র্যাটেজিক বিরতির আগে স্যাম কারানের ওভারে মাঠের চারদিকে শট খেলছিলেন। আমি ভাবছিলাম, ‘জিস দিন মেরা আচ্ছা ইনিংস আতা হ্যায়, ইয়ে মেরা পুরা ক্রেডিট লে জাতে হ্যায়, মেরে উপর বাত হি ন্যাহি হো পায়েগি, আপনে হর তরফ কা শট মার দিয়া’ (যেদিন আমার ভালো ইনিংস আসে, এ আমার পুরো ক্রেডিট নিয়ে চলে যায়, আমাকে নিয়ে কেউ কথাই বলবে না, আপনি মাঠের চারদিকে শট খেলেছেন।”