২০০৮ সালের রাজস্থান রয়্যালসের সঙ্গে গুজরাত টাইটান্সের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন কেভিন পিটারসন

Rahul Tewatia and Rashid Khan
Rahul Tewatia and Rashid Khan. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। শেষ ম্যাচেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যেভাবে তারা শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ জিতে নিয়েছে। তা দেখার পরই থেকেই বার্দিক পান্ডিয়াদের দলকে নিয়ে উচ্ছ্বসিত কেভিন পিটারসন। তাঁর মতে এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সকে রোখা কারোর পক্ষেই সম্ভব নয়। এমনকী গুজরাত টাইটান্সকে ২০০৮ সালের রাজস্থান রয়্যালসের সঙ্গেও তুলনা করতে পিছপা হননি কেভিন পিটারসন।

এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স দুই নতুন দল এসেছে। লখনউও শুরুটা বেশ ভালভাবেই করেছে। কিন্তু গুজরাত টাইটান্স যেন এবার অন্যরকম ছন্দেই রয়েছে। তাদের ব্যাটিং থেকে বোলিংয়ের পারফরম্যান্স দেখে সকলেই আপ্লুত। এই দলকে নিয়ে এখন থেকেই অনেকে ভবিষ্যদ্বানীও করতে শুরু করে দিয়েছে। তাদের সুরেই এবার সুর মেলালেন কেভিন পিটারসনও। প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারের মতে যে গতিতে এখন গুজরাত টাইটান্স এগিয়ে চলেছে, তাদের আটকানো একেবারেই অসম্ভব।

এই মুহূর্তে আইপিএলে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবার ওপরে রয়েছে গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় মাত্র ১টি ম্যাচ হেরেছেন হার্দিক পান্ডিয়ারা। বাকি সাতটি ম্যাচেই দুর্ধর্ষ জয় পেয়েছে গুজরাতের এই নতুন দলটি। এবারই গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া। প্রথম দিন থেকেই যেমন নেতৃত্ব দিয়ে সকলকে চমকে দিয়েছেন। তেমনই নিজের ব্যাটিং ও বোলিং স্কীলেও যেন আবার সেই পুরনো ছন্দে রয়েছেন হার্দিক।

আইপিএলে ৮ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স

শুধু তিনিই নন, রশিদ খান বল হাতে যেমন ভয়ঙ্কর তেমনই ব্যাট হাতে শেষ মুহূর্তে গুজরাত টাইটান্সের ফনিশার হয়ে উঠেছেন। গতম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভাবে একাই ২২ রান তুলে দিয়েছিলেন তিনি। তার আগের ম্যাচেও রশিদ খানেক ক্যামিও পারফরম্যান্সই গুজরাত টাইটান্সের জয়টা পাকা করে দিয়েছিল।

শুধু ব্যাটাররাও নয়। গুজরাতের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করছেন বোলাররাও। সামি থেকে লোকি ফার্গুসন সকলেই রয়েছেন দুর্ধর্ষ ছন্দে। আর এমনটা দেখেই কেভিন পিটারসন তাদেরকে ২০০৮ সালের সেই রাজস্থান রয়্যালসের সঙ্গে তুলনা করেছেন। আইপিএলের প্রথম মরসুমেই রাজস্থান সকলকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার গুজরাত তেমনটা হলে তিনি একেবারেই অবাক হবেন না।

নিজের ব্লগে এই প্রসঙ্গে কেভিন পিটারসন জানিয়েছেন, আমি যখন প্রথমবার তাদের দেখেছিলাম আইপিএলের পয়েন্ট টেবিলে এই দল শীর্ষে থাকবে এমনটা ভাবতে পারিনি। এই দলটা আমাকে ২০০৮ সালের সেই শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালসের কথা মনে করিয়ে দিচ্ছে। খাতায় কলমে সেবার তারা সেরা দল ছিলনা ঠিকই, কিন্তু নিজেদের মানস্ক শক্তির দ্বারা সেরা হয়ে উঠেছিলেন এবং চ্যাম্পিয়নও হয়েছিলেন।  যখন কোনও দল এমনভাবে জিততেই থাকে, তাদের ড্রেসিংরুমেও পজিটিভিটি সঞ্চারিত হয়।

যদিও পরে গুজরাত টাইটান্সের সঙ্গে আরও দুটি দলকে বেছে নিয়েছেন কেভিন পিটারসন। তাঁর মতে এই মুহূর্তে গুজরাতের সঙ্গে যদি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবীদার কোনও দল থাকে তারা হল দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস।

close whatsapp