“বড় কিছু আসতে চলেছে” – রোহিতের পাশে দাঁড়ালেন দীর্ঘদিনের সতীর্থ যুবরাজ
আইপিএল ২০২২-এ রোহিতের সংগ্রহে একটিও হাফ সেঞ্চুরি নেই
আপডেট করা - May 10, 2022 10:59 pm

যুবরাজ সিং এবং রোহিত শর্মা ২০০৭ সালে প্রথমবার সর্বোচ্চ স্তরে একসঙ্গে খেলার পর থেকেই ভালো বন্ধু। এই জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৭, ২০০৭/০৮ মরসুমে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্যাঙ্ক ত্রিদেশীয় সিরিজসহ ভারতের বহু জয়ের অবিচ্ছেদ্য অংশ।
সম্প্রতি বাঁ-হাতি ব্যাটার খারাপ ফর্মে থাকা রোহিতের পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করেছেন। আইপিএল ২০২২-এ ব্যাট হাতে বা অধিনায়কের দায়িত্বে, কোন ক্ষেত্রেই নিজের সেরাটা খুঁজে পাননি রোহিত। ফলস্বরূপ, মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়া প্রথম দল হয়ে ওঠে। এমআই তাদের প্রথম আটটি খেলায় টানা হেরেছে। যে কম্বিনেশনই খেলিয়েছে তারা সবই ব্যর্থ হয়েছে।
তবুও, যুবরাজ রোহিতের পাশে দাঁড়িয়েছেন এবং ‘হিটম্যান’কে অনুপ্রাণিত করেছেন এই বলে যে তার সামনে এগিয়ে যাওয়ার জন্য বড় কিছু রয়েছে। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে দুইবারের বিশ্বকাপজয়ী লিখেছেন, “হিটম্যান!! কিছু দুর্ভাগ্যর মধ্য দিয়ে যাচ্ছে @ImRo45 বড় কিছু আসতে চলেছে!!! একটি ভালো অবস্থায় থাকার চেষ্টা করো।”
যুবরাজ সিংয়ের টুইটটি দেখুন
Hitman !! Is having some bad luck . @ImRo45 something big is coming !!!stay in a good space 💪 #Prediction
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 10, 2022
মুম্বই ব্যাটার এখনও পর্যন্ত ১১ ম্যাচে ১৮.১৮ গড় এবং ১২৫-এর স্ট্রাইক রেটে ২০০ রান সংগ্রহ করেছেন। এমনকি একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি তিনি, তাঁর সর্বোচ্চ স্কোর ৪৩। যদিও রোহিত কয়েকটি ইনিংসে ভালো শুরু করেছিলেন, কিন্তু সেগুলিকে বড় রানে রূপান্তর করতে পারেননি।
বছরের শেষের দিকে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আসতে চলেছে। উৎসাহী ভারতীয় ক্রিকেট ভক্তরা আশা করছেন যে রোহিত ঠিক সময়ে ফর্মে ফিরে আসবেন। এদিকে, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচে বিতর্কিতভাবে আউট হয়েছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা। টিম সাউদির একটি শর্ট পিচ বলে শেলডন জ্যাকসনের হাতে ক্যাচ আউট হন। কেকেআর রিভিউ নিয়েছিল এবং আল্ট্রা এজে একটি স্পষ্ট স্পাইক দেখা যায় যার ফলস্বরূপ মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্ত হয়ে রোহিতকে আউট ঘোষণা করা হয়।
এদিকে, রোহিত আম্পায়ারের সিদ্ধান্তে সত্যিই হতাশ হয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন যে বলটির ব্যাটের সাথে একেবারেই কোনও যোগাযোগ ছিল না তবে ডাগআউটে ফিরে যাওয়া ছাড়া তাঁর আর কোন উপায় ছিল না।