যশস্বী জয়ওয়াল ভবিষ্যতে প্রতিটি ফর্ম্যাটেই খেলবেন, মনে করছেন বিক্রম রাঠোর
আপডেট করা - Jul 17, 2023 2:13 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। প্রথম দর্শনেই সকলের মন জিতে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। ভারতীয় দলের হয়ে অভিষেক টেস্টেই সেঞ্চুরী ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। দেশের হয়ে কেরিয়ারের প্রথম ম্যাচেই গড়েছেন একাধিক রেকর্ড। আর কিছুক্ষণ খেতে পারলে প্রথম টেস্টেই দ্বিশতরানের রেকর্ডও গড়ে ফেলতে পারতেন তিনি। যদিও শেষপর্যন্ত তা হয়নি। কিন্তু যশস্বী জয়সওয়ালের এই পারফরম্যান্স যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আপ্লুত করেছে, ত বিক্রম রাঠোরের কথাতেই স্পষ্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই ১৭১ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। সেই পারফরম্যান্স দেখে যে ভারতীয় দলের কোচেরাও বেশ খুশি হয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। যশস্বী প্রথম ম্যাচেই যেমন পারফরম্যান্স দেখিয়েছেন, ভবিষ্যতে যে এই তরুণ ক্রিকেটার ভারতীয় দলের হয়ে প্রতিটি ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্স দেখাবেন, তা বলতে কোনও দ্বিধা নেই বিক্রম রাঠোরের। প্রথম ভারতীয় ওপেনার হিসাবে বিদেশের মাটিতে অভিষেক টেস্টেই সেঞ্চুরী ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। তাঁকে নিয়ে যে এখন থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন যশস্বী জয়সওয়ালের
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছিল একের পর এক বিরাট পারফর্ম্যান্স। এবারের আইঅপিেলে ৭০০ রানের গন্ডী টপকেছিলেন যশস্বী জয়সওয়াল। সেইসঙ্গে আইপিএলের ম়্চে দ্রুততম অর্ধশতরানও করেছিলেন তিনি। সেখানেই কেরিয়ারের প্রথম সেঞ্চুরীও করেছিলেন তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে দেখা গিয়েছিল বিরাট রানের ঝলক। সেই পারফরম্যান্সের পরই ভারতীয় দলে সুযোগ হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। ভারতীয় দলের জার্সিতেও অভিষেক মঞ্চে হতাশ করেননি তিনি।
যশস্বী জয়সওয়ালকে নিয়ে বিক্রম রাঠোর জানিয়েছেন, “ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চের আগে ৯০ বল খেলে ২০ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল। আমার মনেহয় সেটাই আমার কাছে ম্যাচের হাইলাইটস ছিল এদিন। যে ক্রিকেটার এমনটা করতে পারবেন তিনি নিজের চরিত্রের বিপরীতে খেলতে পারবেন। সেটাই হবে তাঁর সাধারণ খেলা। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া এবং বড় রান পাওয়া। এটা সত্যিই দেখার মতো একটা জিনিস”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালের সেই ইনিংস জুড়ে ছিল ১৬টি চার এবং মাত্র একটি ওভার বাউন্ডারি। টি টোয়েন্টি ফর্ম্যাটে বিধ্বংসী খেললেও, টেস্টেও যে তিনি সমানভাবে দক্ষ তা বুঝিয়ে দিয়েছেন এই তরুণ ক্রিকেটার।