সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম চাওয়া প্রসঙ্গে এবার মুখ খুললেন সুনীল গাভাসকর
আপডেট করা - Jul 18, 2022 2:35 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে মঙ্গলবার একদিনের সিরিজে নামবে ভারতীয় দল। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। প্রথমে একদিনের সিরিজ এরপরই টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। কিন্তু সেই একদিনের সিরিজেই একাধিক তারকা ক্রিকেটারদেরকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আবার শোনাযাচ্ছে চলতি টি টোয়েন্টি সিরিজও নাকি খেলতে না চেয়ে বিরাট কোহলি বিশ্রাম চেয়েছেন। আর তাতেই বেশ অসন্তুষ্ট হয়েছেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর।
ক্রিকেটারদের বিশ্রাম পাওয়া এবং বারেবারে বিশ্রাম দেওয়ার এই সিদ্ধান্তটা ঠিকভাবে মেনে নিতে পারছেন না সুনীল গাভাসকর। এছাড়া নানান সময়েই ক্রিকেটারদের বিশ্রাম চাইতেও দেখা গিয়েছে বোর্ডের কাছে। আর তাতেই অসন্তুষ্ট হয়েছেন সুনীল গাভাসকর। ক্রিকেটাদের এই বিশ্রামের বিষয় নিয়েই এবার প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তিনিই নন, একই কথা শোনা গিয়েছে আপেক প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদের মুখেও।
আইপিএল খেলার সময় কোনও ক্রিকেটারই বিশ্রাম চাননা। তবে দেশের জার্সিতে খেলার সময়ই কেন ক্রিকেটাররা বারেবারে বিশ্রাম চেয়ে নেন, সেটাই যেন বুঝতে পারছেন না সুনীল গাভাসকর। সম্প্রতি শোনাযাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের পাশাপাশি টি টোয়েন্টি সিরিজেও নাকি বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছেন বিরাট কোহলি। যদিও সেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা। কিন্তু এই সমস্ত ঘটনা যে সুনীল গাভাসকর ভাল চোখে দেখছেন না, তা বেশ স্পষ্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে একাধিক ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে
এই প্রসঙ্গে স্পোর্টসতকে সুনীল গাভাসকর জানিয়েছেন, “ক্রিকেটারদের এই বিশ্রামের ব্যাপারটির সঙ্গে আমি একেবারেই পুরোপুরি সহমত হতে পারছি না। আইপিএল খেলার সময় কেউই বিশ্রাম চাননা কিন্তু দেশের হয়ে খেলার সময় কেন বারবার ক্রিকেটারদের বিশ্রাম চাইতে দেখা যায়। আমি এই ঘটনার সঙ্গে একেবারেই সহমত হতে পারি না। ভারতের জন্য তোমায় খেলতেই হবে। টি টোয়েন্টির মতো ফর্ম্যাটে মাত্র ২০ ওভারই খেলতে হয়। আমার মনে হয় না তাতে খুব একটা শারীরিক ক্লান্তি আসে”।
আইপিএলের পরই ভারতের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলেনি বিরাট, রোহিত সহ জসপ্রীত বুমরাহরা। একেবারে ইংল্যান্ডের বিরুদ্ধেই মাঠে ফিরেছিলেন তারা। কিন্তু সেই টেস্ট ম্যাচ খেলার পরই ফের বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহদের বিশ্রাম দিতে দেখা গিয়েছিল। দ্বিতীয় টি টোয়েন্টি থেকে ফিরেছিলেন বিরাট কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একদিনের সিরিজে তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আবার শোনাযাচ্ছে টি টোয়েন্টি সিরিজেও নাকি বিশ্রাম চেয়েছেন বিরাট কোহলি। ক্রমশই এই ঘটনাগুলো দেখে আর মুখ বন্ধ করতে থাকতে পারলেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর।