“১০ ওভারে যেখানে ছিলাম, ভাবিনি ১৯০ করতে পারব” – ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা
৪৪ বলে ৬৪ রান করে রোহিত দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন
আপডেট করা - Jul 30, 2022 10:52 am

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রকাশ করেছেন যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তাঁরা প্রথম ১০ ওভারের পর ভাবেননি ১৯০ রান খাড়া করার কথা। ডানহাতি ব্যাটার ৪৪ বলে ৬৪ রান করে ভারতের সর্বোচ্চ স্কোরার ছিলেন, এবং ব্যাট হাতে তাঁকে স্বাচ্ছন্দ্যে দেখাচ্ছিল। রোহিত ও তাঁর ওপেনিং সঙ্গী সূর্যকুমার যাদব অর্ডারের শীর্ষে ৪৪ রানের জুটি গড়েন, যদিও সেখান থেকে ইনিংসের গতি কমে যায়।
১৬তম ওভারে শীর্ষ ছয় ব্যাটার আউট হয়ে যাওয়ার পর, দীনেশ কার্তিক ও তামিল নাড়ু দলে তাঁর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন মিলে ডেথ ওভারে ঝোড়ো ব্যাটিং করেন। এই জুটি শেষ চার ওভারে ৫২ রান যোগ করেন, যার বেশীর ভাগটাই আসে অভিজ্ঞ কার্তিকের ব্যাট থেকে। তিনি ১৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। চমৎকার ফিনিশিং ভারতকে ম্যাচে এগিয়ে রাখে। এরপরে ভারতীয় বোলিং আক্রমণ স্বাগতিকদের ১২২ রানে আটকে রাখে এবং ৬৮ রানে ম্যাচ জেতে।
ব্যাট হাতে পরিকল্পনা কার্যকর করতে হবে: রোহিত শর্মা
রোহিত উল্লেখ করেছেন যে পিচ সরাসরি শট মারার জন্য অনুকূল ছিল না তাই সেট ব্যাটারদের বড় ইনিংস খেলা গুরুত্বপূর্ণ ছিল। তিনি এও জানিয়েছেন যে প্রথম ১০ ওভারের পরে দলের ১৯০ রানে পৌঁছে যাওয়া তাঁর আশাতীত। শেষের ওভারগুলিতে ভারতের ব্যাটারদের প্রচেষ্টার প্রশংসা করেন এবং খেলার আগের পরিকল্পনাগুলি মাঠে প্রতিফলিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি যোগ করেছেন যে পরিস্থিতি কখনও কখনও পরিকল্পনাগুলি পরীক্ষা করার সুযোগ দেয় না।
“আমরা জানতাম এটা কিছুটা কঠিন হবে, শট মারা শুরুতে সহজ ছিল না। যে ছেলেরা সেট আছে তাদের আরও বেশী সময় ধরে চালিয়ে যেতে হবে এবং আমরা যেভাবে প্রথম ইনিংস শেষ করেছি তা একটি দুর্দান্ত প্রচেষ্টা ছিল। আমরা প্রথম ১০ ওভারে যেখানে ছিলাম, তখন আমরা ভাবিনি যে আমরা ১৯০ করতে পারব,” রোহিত ম্যাচের পরে উপস্থাপনায় বলেছেন।
“এটি ছিল ছেলেদের থেকে একটি দুর্দান্ত প্রচেষ্টা এবং একটি দুর্দান্ত ফিনিশিং। খেলাটির তিনটি দিক রয়েছে যা আমরা উন্নত করার চেষ্টা করছি। আমাদের চেষ্টা করতে হবে এবং ব্যাট হাতে পরিকল্পনা কার্যকর করতে হবে। আমরা কিছু জিনিস চেষ্টা করতে চাই এবং সব মিলিয়ে আমি ভেবেছিলাম এটি একটি দুর্দান্ত প্রচেষ্টা। কিছু পিচ আপনাকে এটি (পরীক্ষা-নিরীক্ষা) করার অনুমতি দেবে না এবং আমাদের এই নিয়ে মূল্যায়ন করতে হবে। আসল হল নিজেদের দক্ষতা এবং শক্তিকে সমর্থন করা,” তিনি যোগ করেছেন।