ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে অর্শদীপ সিংকে খেলানোর পরামর্শ পার্থিব পটেলের
আপডেট করা - Jul 26, 2022 4:12 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে কী অপেক্ষার অবসান হবে অর্শদীপ সিংয়ের। দ্বিতীয় ম্যাচ জয়ের পরই সিরিজ হয়ে গিয়েছে ভারতীয় দলের। শেষ ম্যাচ জিততে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করবে ভারত। সেই ম্যাচেই ভারতের একদিনের দলের হয়ে অঅর্শদীপ সিংকে অভিষেক করানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেল। সিরিজ জয় হয়ে যাওয়ার ফলেই শেষ একদিনের ম্যাচে মহম্মদ সিরাজ অথবা শার্দূল ঠাকুরের পরিবর্তে অর্শদীপ সিংকে খেলানোর পরামর্শ দিচ্ছেন পার্থিব পটেল।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে একটি মাত্র ম্যাচ খেলেছেন অর্শদীপ সিং। সেই ম্যাচে অভিষেক হয়েছে তাঁর। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি এই তরুণ ক্রিকেটারের। পার্থিব পটেল মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে অর্শদীপ সিংকেই খেলানো উচিত্। টি টোয়েন্টিতে তাঁর দুর্ধর্ষ পারফরম্।ান্স দেখার পরই এমন মন্তব্য পার্থিব পটেলের।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে অর্শদীপ সিংয়ের
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হেছিল অর্শদীপ সিংয়ের। আর টিম ইন্ডিয়ার হয়ে প্রথম দর্শনেই কিন্তু সকলের মন কেড়ে নিয়েছিলেন তিনি। সেজন্যই এবার অর্শদীপ সিংকে খেলানোর পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। শার্দূল ঠাকুর অথবা মহম্মদ সিরাজের পরিবর্তে যেকোনও একজনের জায়গায় খেলানোরই পরামর্শ দিচ্ছেন তিনি। গত ম্যাচেই আভেশ খানের অভিষেক হয়েছিল একদিনের ফর্ম্যাটে। এবার অর্শদীপকে অভিষেক করানোর দাবীতে সোচ্চার হয়েছেন সকলে।
এই প্রসঙ্গেই পার্থিব পটেল জানিয়েছিলেন, “আমি দেখতে চাই অর্শদীপ সিংকে এই ম্যাচে খেলানো হোক। আমার মতে সেটা শার্দূল ঠাকুর অথবা মহম্মদ সিরাজের পরিবর্তে হতে পারে। আমি দেখতে চাই ১০ ওভার বোলিংয়ের ক্ষেত্রে অর্শদীপ সিং কেমন পারফরম্যান্স দেখান। আমরা সকলেই দেখেছি যে তিনি টি টোয়েন্টি ক্রিকেটে কেমন পারফরম্যান্স দেখিয়েছেন। বাঁহাতি বোলার দলে রাখার গুরুত্বটা অনেকটাই”।
এবারের আইপিএলেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ক্রিকেটার। বিশেষ করে ম্যাচের শেষের দিকে তাঁর ডেথ ওভার বোলিং দেখে সকলেই আপ্লুত হয়েছেন। সেই দেখার পর থেকেই তাঁকে ভারতীয় দলে খেলানোর পরামর্শ দেওয়া শুরু করেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞ ক্রিকেটাররা। এবারের আইপিএলে বেশী উইকেট না পেলেও, তাঁরক ডেথ ওভার বোলিংয়ের দক্ষতা সকলেই দেখেছেন। তারপরই অবশ্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। এখন শুধুই একদিনের দলে তাঁর অভিষেকের অপেক্ষা।