ভারতের বিরুদ্ধে নামার আগেই বিরাট হুঙ্কার ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানের

Nicholas Pooran
Nicholas Pooran

আগামী ২২ জুাই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে এরকদিনের সিরিজের ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ নামবে ওয়েস্ট ইন্ডিজ। বাইশ গজের লড়াই শুরু হতে এখনও প্রায় ৪৮ ঘন্টা দেরী রয়েছে। কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধটা। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে নামার আগেই হুঙ্কার দেওয়া শুরু নিকোলাস পুরাণের। পূর্ণশক্তির দল নিয়ে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে নামছে না টিম ইন্ডিয়া। ভারতীয় দলে তারুণ্যের আধিক্য রয়েছে। সেখানেই ভারতীয় দলের নেতার দায়িত্বে এবার শিখর ধওয়ান।

মাঠে নামার আগে থেকেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরাণ বাকযুদ্ধা শুরু করে দিয়েছেন। ভারতীয় দল তাদের একাধিক তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছেন এই একদিনের সিরিজে। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহদের মতো তারকা ক্রিকেটাররা বিশ্রামে রয়েছেন এই একদিনের সিরিজে। শিখর ধওয়ানেরক নেতৃত্বেই টিম ইন্ডিয়া একদিনের সিরিজে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেটাই যেন ক্যারিবিয়ান ব্রিগেডের লড়াইটা অনেক সোজা করে দিচ্ছে।

ঘরের মাঠে কয়েকদিন আগেই বাংলাদেশের কাছে টি২০ সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচ শুরুর ৪৮ ঘন্টা আগে সেই কতা বলতে কোনও দ্বিধা নেই নিকোলাস পুরাণের। সদ্য ঘরের মাঠে বাংলাদেশের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরেছে তারা। যদিও ও.েস্ট ইন্ডিজ অধিনায়কের কাছে সেসব এখন অতীত। বরং ভারতের তরুণ দলকে হারিয়ে জয়ে ফেরাটাই এখন তাদের কাছে প্রধান লক্ষ্য। ভারতীয় দল তাদের একাধিক তারকাকে বিশ্রাম দিয়ে নাকি ওয়েস্ট ইন্ডিজের কাজটাই সহজ করে দিয়েছে।

এই প্রসঙ্গে নিকোলাস পুরাণ জানিয়েছেন, “অনেক ভারতীয় তারকা ক্রিকেটার এই একদিনের সিরিজে নেই। আর সেটাই আমাদের কাজটা অনেক সোজা করে দিয়েছে। যদিও এই ম্যাচকে একেবারেই হাল্কাভাবে নেওয়ার কোনও কারণ নেই। তাদের দলে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা এগিয়ে এসে নিজেগের ভূমিকা পালন করতে একেবারে সক্ষম”।

জামাইকা রেডিওতে নিকোলাস পুরাণ আরও জানিয়েছেন, “তাদের দলে ব্যাটার এবং বোলাররা রয়েছেন যাদের ম্যাচ জেতানোক ক্ষমতা রয়েছে। এখানে এবং ফ্লোরিডাতে তাদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই আমাদের লক্ষ্য। গোটা বিশ্বকে বার্তা দেওয়ার জন্য সেটাই করতে চাই আমরা”।

আগামী ২২ জুলাই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এরপর রয়েছে টি টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে ভারতকে যে এক ইঞ্চিও জায়গা তারা ছেড়ে দেবে না তা বেশ স্পষ্ট। শেষবার ভারতের ঘরের মাঠে  হোয়াইট ওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে সেই প্রতিশোধও নিতে মরিয়া ক্যারিবিয়ান ব্রিগেড।

close whatsapp