রিকি পন্টিংয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষায় ইয়াশ ধুল, ঋষভ পন্থ এবং ওয়ার্নারের থেকেও চান পরামর্শ

Yash Dhull
Yash Dhull. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চ থেকে এবার আইপিএলের মঞ্চে ইয়াশ ধুল। একদিনের ক্রিকেটে সাফল্য পেয়েছেন। প্রথমবার ঘরোয়া ক্রিকেটের মঞ্চে নেমেও সাফল্যের সঙ্গে দৌড় শুরু করেছেন এই তরুণ ক্রিকেটার। রঞ্জি ট্রফির শুরুতেই শতরান, দ্বিশতরান করে সকলের নজর কেড়েছেন ইয়াশ ধুল। এবার ইয়াশের সামনে লক্ষ্য আইপিএল। আইপিএলের মঞ্চে তারকাদের সঙ্গে এবার ড্রেসিংরুম ভাগ করে নেবেন ভারতের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে তিনি সবচেয়ে বেশী উচ্ছ্বসিত রিকি পন্টিংকে নিয়ে।

বৃহস্পতিবারই দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েছেন ইয়াশ ধুল। হাতে আর মাত্র কয়েক  দিন রয়েছে আইপিএল শুরু হতে। প্রথমবার টি টোয়েন্টির মেগা ইভেন্টে নামবেন এই তরুণ কারকা ক্রিকেটার। তাঁর দিকে নজর রয়েছে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ। ইয়াশ দুলও অপেক্ষায় রয়েছেন তাঁর আইপিএলে অভিষেক হওয়ার। একইসঙ্গে রিকি পন্টিংয়ের থেকে নানান পরামর্শ নিতেও মুখিয়ে রয়েছেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ইয়াশ ধুল। তাঁর ব্যাটিং পারফরম্যান্সের দাপটে একের পর এক ম্যাচ জিতে নিয়েছিল ভারত। সেইসঙ্গে ফাইনালের মঞ্চেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ইয়াশ ধুল। সেখানে ভিভিএস লক্ষ্মণের থেকে নানান পরামর্শ পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। সেগুলোকে কাজে লাগিয়েই এগিয়ে চলেছেন ইযাশ ধুল। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে অভিষেক হওয়ার অপক্ষা। সেখানেও কী সাফল্য পাবেন তিনি।

রিকি পন্টিংয়ের সান্নিধ্য লাভ করার অপেক্ষায় রয়েছেন ইয়াশ ধুল

সদ্যই দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন ইয়াশ ধুল। এবার তাঁর প্রস্তুতি শুরুর পালা। তার আগে ইযাশ ধুল জানিয়েছেন, “এবারই আমি প্রথম আইপিএল খেলতে নামছি। নিজের একশো শতাংশ উজার করে দিতে চাই। আমি ঋষভ ভাইয়া এবং ডেভিড ওয়ার্নারের সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি। শুদু এই দুজনই নন, কিংবদন্তী তারকা রিকি পন্টিংয়ের সঙ্গেও সাক্ষাত করার জন্য যথেষ্ট উচ্ছ্বসিত আমি। রিকি পন্টিং যেমন বিরাট মাপের ক্রিকেটার, তেমনই একজন বড় মনের মানুষ। তাঁর থেকে বহুকিছু শেখার রয়েছে। তাঁর সঙ্গ পাওয়াই একটা বড় প্রাপ্তি”।

আইপিএলের মেগা নিলামের আগে থেকেই এবার কয়েক অনুর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে চর্চা ছিল তুঙ্গে। যাদের মধ্যে ইয়াশ ধুলের নাম ছিল সকলের ওপরে। মেগা নিলামের দ্বিতীয় দিন নাম ওটার সঙ্গেই তাঁকে ৫০ লক্ষ টাকায় দলে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। সেই দলেই রয়েছে এবার ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নারদের মতো তারাকারা। সেই দলের হয়েই এবারের আইপিএলে অভিষেক হতে চলেছে ইয়াশ ধুলেরও। আবার রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তী ক্রিকেটারকে কোচ হিসাবে পাচ্ছেন তিনি।

মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন ইয়াশ ধুল। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ফেরার পর একটা কথাই শোনাযাচ্ছিল ইয়াশ ধুলের গলায়। আর তা হল আগামী ১৮ মাসের মধ্যে ভারতীয় দলে জায়গা করে নেওয়া। এবার পন্টিংয়ের সান্নিধ্য লাভ করতে চলেছেন তিনি। এই তরুণ ক্রিকেটারের সেই স্বপ্ন কত দ্রুত পূরণ হয় সেটাই এখন দেখার।

close whatsapp