মইন, উথাপ্পাকে শিকার করে আইপিএল অভিষেকে নজর কাড়লেন কেকেআরের প্রাক্তন বোলার বৈভব আরোরা

স্পেল শেষ করলেন ২৩ রানে ২ উইকেট নিয়ে

Vaibhav Arora
Vaibhav Arora. (Photo Source: IPL/BCCI)

আইপিএলকে এমন এক মঞ্চ হিসেবে দেখা হয় যেখানে প্রতিভার মেলবন্ধন হয় সুযোগের সঙ্গে। আর সেই সুযোগ যখন মেলে তখন তার সদ্ব্যবহার কীভাবে করতে হয় তা দেখালেন পাঞ্জাব কিংসের তরুণ বোলার বৈভব আরোরা। প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমে টানা ৪ ওভার করলেন এবং ঝুলিতে পুরলেন দুটি মূল্যবান উইকেট। তাঁর বোলিং পরিসংখ্যান ৪-০-২১-২।

পাঞ্জাব কিংসের স্থির করা ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সতর্কভাবে শুরু করেছিল সিএসকে, যদিও রাবাডার প্রথম ওভারেই তারা রুতুরাজ গায়কওয়াড়ের উইকেট হারায়। রাবাডার অন্য প্রান্ত থেকে বোলিং করা আরোরার বিরুদ্ধে সিএসকে ব্যাটাররা আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করলে বিফল হয়। প্রথমে রবিন উথাপ্পা ক্রিজ ছেড়ে লেগ সাইডে ফ্লিক করতে চাইলে বল তাঁর ব্যাটের টপ এজে লেগে মিড অফে দাঁড়ানো মায়াঙ্ক আগরওয়ালের হাতে জমা পড়ে।

তাঁর পরবর্তী শিকার হন মইন আলি। অফ সাইডের একটি লেংথ ডেলিভারিকে ড্রাইভ মারার প্রচেষ্টায় বলটি মইনের ব্যাটের ইনসাইড এজে লেগে স্টাম্প ছিটকে দেয়। ৫ ওভারের ভিতরেই চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ২২/৩। তাঁর বাকি স্পেলে সিএসকের অন্যান্য ব্যাটাররা বেশী ঝুঁকি নেওয়ার চেষ্টা করেননি। আরোরার চতুর্থ ওভারে শিবম দুবে পুল মারার চেষ্টা করেছিলেন এবং বল টপ এজে লাগে। ভাগ্য সহায়ক হলে আরোরা আরও একটি উইকেট পেতে পারতেন যদিও উইকেটকিপারের মাথার উপর দিয়ে বলটি বাউন্ডারিতে চলে যায়।

আইপিএল ২০২১-এ কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে ছিলেন বৈভব আরোরা

আগের দুই ম্যাচে সুযোগ না পেলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ১১তম ম্যাচের আগে তরুণ বৈভব আরোরাকে তাঁর প্রথম আইপিএল ক্যাপ দেওয়া হয় পাঞ্জাব কিংসের পক্ষ থেকে। একজন ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে হিমাচল প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন আরোরা। এর আগে ঘরোয়া ক্রিকেটে ১২টি ম্যাচ খেলে ১২ উইকেট নিয়েছিলেন ৬.৯৬-এর দুর্দান্ত ইকোনমি রেটে। 

পাঞ্জাব কিংস যদিও অরোরার প্রথম আইপিএল দল নয়। তিনি ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডের অংশ ছিলেন যে দল গত বছর সংযুক্ত আরব আমিরাতে রানার্স-আপ হিসেবে শেষ করেছিল। গত বছর পুরো মরসুমেই তাঁকে দুর্ভাগ্যজনকভাবে ডাগ আউটে কাটাতে হয়েছিল। যদিও আত্মপ্রকাশ করার সুযোগ পেয়েই আরোরা দেখিয়ে দিয়েছেন তাঁর প্রতিভা।

বৈভব আরোরার বোলিংয়ে মুগ্ধ হয়ে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখালো

https://twitter.com/kingashu1008/status/1510657197910691841

https://twitter.com/Prabhat03471721/status/1510656794183421952

https://twitter.com/Best_captain_/status/1510657049184845827

close whatsapp