ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শ ডব্লুভি রমনের
আপডেট করা - Nov 26, 2022 5:43 pm

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিততে পারলেও, একদিনের সিরিজে শুরুটা ভালভাবে করতে পারেনি ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই সাত উইকেটে হেরে গিয়েছে ভারত। আর থাতেই খানুকাট চিন্তা বেড়েছে টিম ইন্ডিয়ার। যদিও এই ব্যর্থতার মধ্যেও একেবারে প্রাপ্তির ঝুলি ভারতের ফাঁাকা তা বলা চলে না। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দল কিন্তু বেশকিছু জিনিসই পেয়েছেন। শ্রেয়স আইয়ারের ফর্মে ফেরা থেকে ওয়াশিংটন সুন্দরের রান পাওয়া।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারলেও সেই ম্যাচেই ভারতীয় দলের জার্সিতে ফের ফর্মে ফিরেছেন শ্রেয়স আইয়ার। ভারতের েহয়ে সর্বোচ্চ রান প্রথম ম্যাচে করেছিলেন তিনি। ৮০ রানের ইনিংস খেলেছিলেন শ্রেস আইয়ার। অন্যদিকে এই ম্যাচেই অভিষেক হয়েছিল উমরান মালিকের। দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনিও। কেরিারের প্রথম একদিনের ম্যাচেই জোড়া উইকেট শিকার করেছেন তিনি। সেইসঙ্গে ব্যাট হাতে ইডেন পার্কেই নিজেকে ফিনিশার হিসাবে প্রমাণ করেছেন ওয়াশিংটন সুন্দর।
প্রথম ম্যাচে ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর
এদিন নিউ জিল্যান্ডের বিরনদ্ধে প্রথমে ব্যাটিং করেছিল ভারত। সেখানেই খানিকটা ধীর গতিতে শুরু করেছিল টিম ইন্ডিয়ার ব্যাটাররা। ভারতের রান ৩০০-এর গন্ডী টপকানোর জন্য শেষের দিকে প্রয়োজন ছিল একটা জোরদার পারফর্ম্যান্সের। সেটাই এদিন করে দেখিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। ১৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। তা দেখেই আপ্লুত হয়েছেন ডাব্লুভি রমন। তাঁর মতে ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংকে ভারতীয় দলেরও আরও ভালভাবে কাজে লাগানো উচিত্। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের ক্ষেত্রে সেটাই পরামর্শ দিচ্ছেন রমন।
এই প্রসঙ্গে টুইট করে ডব্লুভি রমন জানেিয়েছেন, “আমাকে নিয়ে হয়ত সকলে ঠট্টা করতে পারেন কিন্তু যেটা সত্যি সেটা আমি বলবই। এই দলের হয়ে সূর্যকুমার যেভাবে খেলেছেন এবং যেকটি দলের হয়ে ওয়াশিংটন সুন্দর খেলেন, তাদের সকলেরই তাঁর ব্যাটিং দক্ষতাতে যথার্থভাবে কাজে লাগানো উচিত্। টিএনসিএ-র এদিকে নজর দেওয়া উচিত্”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ মুহূর্তে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তাঁর ঝোড়ো ইনিংসের সৌজন্যেই শেষপর্যন্ত ৩০০ রানের গন্ডী টপকে গিয়েছিল ভারতীয় দল। শুধুমাত্র তাই নয়, ম্যাচ শেষে শিখর ধওয়ান থেকে শ্রেয়স আইয়ার, দুজনেই ওয়াশিংটন সুন্দরের পারফর্ম্যান্সের প্রশংসা করেছিলেন। এবার সেই তালিকায় নাম তুললেন ডব্লুভি রমনও। রবিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামছে ভারতীয় দল। সেখানেও ওয়াশিংটন সুন্দর নিেজের পারফরম্যান্স ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।