ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ঋদ্ধিমান সাহার সুযোগের সম্ভাবনা নেই, ঈশান, উপেন যাদবদের দিকেই ফোকাস
আপডেট করা - Jun 21, 2023 7:08 pm

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ক্যারিবিয়ান ব্রিগেডের বি্রুদ্ধে দীর্ঘ সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। যদিও শুরুতেই রয়েছে টেস্ট সিরিজ। সেখানেই ভারতীয় দলের উইকেটকিপার হিসাবে কে খেলবেন তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই ঋদ্ধিমান সাহার নাম নিয়েও একটা কানাভুসো শুরু হয়েছে গিয়েছে। তবে বোর্ডের ভাবনায় যে ঋদ্ধিমান সাহা নেই তা বলার অপেক্ষা রাখে না। ঈশান কিষাণ ও উপেন যাদবকে নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।
অনেকের মুখে ঋদ্ধিমান সাহাকে নিয়ে নানান আলোচনা চললেও বোর্ডের পরিকল্পনায় কার্যত নেই ঋদ্ধিমান সাহা। সেই কথা কার্যত বোর্ডের ইঙ্গিতেই স্পষ্ট। কয়েকদিন আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে নেমেছিল ভারতীয় দল।যদিও অস্ট্রেলিয়ার কাছে সেই ম্যাচে জিততে পারেনি টিম ইন্ডিয়া। ২০৯ রানে বিশ্রীভাবে হারতে হয়েছিল ভারতীয় দলকে। ঋষভ পন্থ এই মুহূর্তে ভারতীয় দলের বাইরে রয়েছেন। তার পরিবর্তেই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন কেএস ভরত। যদিও সেভাবে সফল হতে পারেননি তিনি।
আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া
এবার সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। সেখানেই ভারতীয় দলের উইকেটকিপার হিসাবে কে খেলবেন তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। এই সিরিজেই অনেকে ঈশান কিষাণকে খেলানোর বার্তা দিচ্ছেন। সেইসঙ্গে ঋদ্ধিমান সাহাকে নিয়েও চলছে নানান হিসাব নিকাশ। তবে বিসিসিআইয়ের স্ক্যানারে যে ঋদ্ধিমান সাহা নেই, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন তারা। তাঁর বয়সের হিসাবের জন্যই বোর্ডের পরিকল্পনায় নেই ঋদ্ধিমান সাহা। শেষবার ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন তি্নি। আপাতত ভারতীয় দলে তাঁর থাকার কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
ইনসাইড় স্পোর্টসকে বোর্ডের সূত্রে জানানো হয়েছে, “আমাদের ঋদ্ধিমান সাহাকে ছাড়াও এবার ভাবতে হবে। তিনি একজন অসাধারণ উইকেটকিপার ও অত্যন্ত ভাল ব্যাটারও। কিন্তু তাঁর বয়স এখন ৩৮ বছর। এই মুহূর্তে তিনি শুধুমাত্র স্টপগ্যাপ সমাধান হতে পারেন। যেটা আমরা চাই না। এই মুহর্তে আমরা ঈশান কিষাণ, কেএস ভরত এবং উপেন যাদবদের মতো তরুণ ক্রিকেটারদের প্রস্তুত করতে চাই। তারা অন্যান্যেদের থেকে ব্যর্থও হতে পারেন, কিন্তু তারাই ভবিষ্যত্”।
আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। এরপরই রয়েছে একদিনের সিরিজ ও পাঁচ ম্যাচের টি টোেয়েন্টি সিরিজ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।