ডাব্লিউপিএল ২০২৩, ম্যাচ ৯: জিজি বনাম ডিসি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ এবং সম্প্রচার বিবরণ

মেগ ল্যানিং ১৮৫ রান করে অরেঞ্জ ক্যাপের অধিকারী

Gujarat Giants
Gujarat Giants. (Photo by Pankaj Nangia/Getty Images)

গুজরাত জায়ান্টস ১১ই মার্চ নাভি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে উইমেন’স প্রিমিয়ার লিগ ২০২৩ (ডাব্লিউপিএল)-এর নবম ম্যাচে ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। জায়ান্টস তাদের আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১১ রানে জিতেছে। ওপেনার সোফিয়া ডাঙ্কলে ডাব্লিউপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছিলেন।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাদের আগের ম্যাচে এই মরসুমে প্রথম হারের সম্মুখীন হয়েছে। ফর্মে থাকা মেগ ল্যানিং ৪১ বলে ৪৩ রানের ইনিংস খেললেও ৮১/৩ থেকে ১৫ বলের মধ্যে ৮৪/৭ হয়ে যায় ক্যাপিটালস। মাত্র ১০৫ রানে দিল্লি গুটিয়ে যাওয়ার পরে প্রতিপক্ষ মুম্বাই পাঁচ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। ফলে নেট রান রেট ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্যাপিটালসের।

ম্যাচের আগে জায়ান্টস আত্মবিশ্বাসী থাকবে লরা উলভার্ড স্কোয়াডে যুক্ত হওয়ায়। চোট পাওয়া অধিনায়ক বেথ মুনির পরিবর্ত হিসেবে উলভার্ড এসেছেন এবং দিল্লির বিরুদ্ধে তাঁর ডাব্লিউপিএল অভিষেক হতে পারে। এই ম্যাচে যে দলই জিতুক না কেন, পয়েন্ট তালিকায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দিল্লি জিতলে মুম্বাইয়ের সঙ্গে ছয় পয়েন্টের সমতায় এলেও নেট রান রেটে পিছিয়ে থাকবে। চার নম্বরে থাকা গুজরাত জায়ান্টস জিতলে চার পয়েন্ট অর্জন করলেও ইউপি ওয়্যারিয়র্জকে টপকে যেতে পারবে না নেট রান রেটের কারণে।

পিচ কন্ডিশন

নভি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমির পিচ টি-টোয়েন্টির জন্য অত্যন্ত ব্যাটিং-বান্ধব। এখানে আয়োজিত ম্যাচের গড় প্রথম ইনিংসে স্কোর ১৫১। কয়েক দিন আগে দিল্লি ক্যাপিটালস এখানকার পিচে ইউপি ওয়্যারিয়র্জের বিরুদ্ধে ২০০ রানের সীমা টপকেছে। আসন্ন ম্যাচেও ১৭৫-এর কাছাকাছি স্কোর আশা করা হচ্ছে।

উভয় দলের কম্বিনেশন

গুজরাত জায়ান্টস

গুজরাত জায়ান্টস টুর্নামেন্টে তাদের প্রথম জয় নথিভুক্ত করলেও এখনও টিম কম্বিনেশন গুছিয়ে নিতে পারেনি। লরা উলভার্ড স্কোয়াডে যোগদান করায় ব্যাটিং আরও মজবুত হবে, তবে পেস বোলারদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে জায়ান্টস। অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড একেবারেই ছন্দে নেই। তাঁকে বাদ দেওয়া হতে পারে, ফলে পেস বোলিংয়ের যাবতীয় দায়িত্ব আসবে কিম গার্থ ও মানসি জোশির উপর।

সম্ভাব্য একাদশ: সোফিয়া ডাঙ্কলে, সাব্বিনেনি মেঘনা, লরা উলভার্ড, হারলিন দেওল, অ্যাশলে গার্ডনার, দায়ালান হেমলথা, স্নেহ রানা (অধিনায়ক), কিম গার্থ, সুষমা ভার্মা (উইকেটকিপার), মানসী জোশি, তনুজা কানওয়ার।

দিল্লি ক্যাপিটালস

আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বড় পরাজয় সত্ত্বেও ক্যাপিটালসের উদ্বিগ্ন হওয়ার বিশেষ কারণ নেই কারণ তাদের হাতে উপযুক্ত বিকল্প রয়েছে। উইকেটকিপার-ব্যাটার হিসেবে তানিয়া ভাটিয়া বিশেষ কার্যকর না হওয়ায়, খেলানো হতে পারে অপর্ণা মণ্ডলকে। রাধা যাদব তিন ম্যাচ খেলেও উইকেটহীন থাকায় সুযোগ দেওয়া হতে পারে অভিজ্ঞ স্পিনার পুনম যাদবকে।

সম্ভাব্য একাদশ: মেগ ল্যানিং (অধিনায়ক), শাফালি ভার্মা, জেমিমাহ্‌ রড্রিগস, অ্যালিস ক্যাপ্সি, ম্যারিজান কাপ, জেস জোনাসেন, মিন্নু মানি, অপর্ণা মণ্ডল (উইকেটকিপার), শিখা পান্ডে, পুনম যাদব, টারা নরিস।

সম্প্রচারের বিবরণ

ম্যাচের কেন্দ্র – ডাঃ ডিওয়াই পাটিল স্টেডিয়াম, নভি মুম্বাই

ম্যাচের সময় – ১১ মার্চ, ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি – স্পোর্টস ১৮

লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা অ্যাপ

close whatsapp