ক্রিকেট বুঝতেন না, তার আগে থেকেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অনুসরণ করার কথা জানালেন কিরণ নভগিরে

Kiran Navgire
Kiran Navgire (Image Source: WPL/Twitter)

ডাব্লুউপিএল ২০২৩-এর তৃতীয় ম্যাচে গুজরাট জায়ান্টাসের বিরুদ্ধে শেষ ওভারে ১ বল বাকি থাকতে জয় পেয়েছে ইউপি ওয়ারিয়র্জ। এই ম্যাচ জেতানোর পিছনে বড়ো অবদান ছিল ইউপির ওয়ারিয়র্জের অলরাউন্ডার কিরণ নভগিরের। ব্যাট হাতে ৫টি চার এবং ২টি ছয়ের সাথে ৪৩ বলে ৫৩ রান করেন তিনি।কিরণ জানিয়েছেন যে তিনি বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনেক বড়ো ভক্ত। ম্যাচ চলাকালীন মার্কার দিয়ে তার ব্যাটের উপর ‘এমএসডি ০৭’ লেখাটি দেখা যায়। তার ব্যাটের এই লেখা দেখতে যাওয়ার পর এখন সোশ্যাল মিডিয়াতে তার একটি পুরোনো সাক্ষাৎকারের ছোট অংশ ভাইরাল হতে দেখা যাচ্ছে।

এই সাক্ষাৎকারে নভগিরেকে বলতে দেখা যায় যে তিনি যখন ক্রিকেটের ব্যাপারে কিছুই জানেন না আর এর ব্যাপারে কিছুই শেখেননি তখন থেকেই তিনি ধোনির ভক্ত এবং তাকে অনুসরণ করছেন। নাগাল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলা এই ক্রিকেটার ২০১১ সালে ভারতকে ফাইনালে খেলতে দেখার স্মৃতির ব্যাপারেও কথা বলেন। ধোনির ছয় মেরে ম্যাচ শেষ করে বিশ্বকাপ জেতানোর কথাও উল্লেখ করেন তিনি।

নিজেও ছয় মেরে ভারতকে ম্যাচ জেতানোর স্বপ্ন দেখেন কিরণ নভগিরে

তিনি সেই সাক্ষাৎকারে বলেন, “আমি যে সময় থেকে ধোনি স্যারকে অনুসরণ সেই সময় আমি ক্রিকেটের ব্যাপারে কিছুই জানতাম না। আমি ২০১১ সালের বিশ্বকাপের ব্যাপারে তেমন কিছুই জানতাম না, এটা কোথায় হচ্ছে, এমনকি ভারত যে ফাইনালে গেছে। আমি তখন খুব ছোটো ছিলাম এবং ক্রিকেট সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আমার বাড়িতেও ম্যাচটি সবাই দেখছিল। আমি আমার ভাইদের এর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম এবং তারা বলেছিল এটা বিশ্বকাপ ফাইনাল এবং ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছে।

২০১১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ফাইনাল ম্যাচে ছয় মেরে রানের লক্ষ্যে পৌঁছে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভারতকে বিশ্বকাপ জেতানোর মুহূর্ত কিরণের মনে দাগ কাটে। তারপর থেকেই নিজেও ভারতকে এভাবে ছয় মেরে ম্যাচ জেতানোর স্বপ্ন দেখতে থাকে কিরণ। এছাড়াও তিনি বলেন যে ছয় মারা তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়।

নিজেদের প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখতে পেরে আপাতত নিশ্চিন্ত ইউপি ওয়ারিয়র্জ। ৭ই মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সন্ধ্যা ৭.৩০টায় নভি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে খেলতে নামবে তারা।

 

 

close whatsapp