বিরাট খেললেও জোহানেসবার্গে ম্যাচের ফলাফল বদলাতো না বলেই মনে করেন আশিস নেহেরা

Ashish Nehra
Ashish Nehra. (Photo by SANJAY KANOJIA/AFP via Getty Images)

বিরাট কোহলি খেললেও যে জোহানেসবার্গে ম্যাচের ফলাফলের খুব একটা পরিবর্তন হতে পারত, তা মানতে পারছেন না আশিস নেহেরা। ব্যাটার বিরাটের প্রয়োজনীয়তা তো সবসময়ই থাকবে, কিন্তু এই ম্যাচে তিনি খেললে যে কুব একটা অবস্থার পরিবর্তন হত না বলেই মনে করছেন প্রাক্তন এই ভারতীয় তারকা।

জোহানেসবার্গ টেস্ট শুরুর কিছুক্ষণ আগেই ভারতীয় শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। পিটের চোটের কারণে দল থেকে ছিটকে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। এরপরই রাহানে নয়, জোহানেসবার্গে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব ওঠে লোকেশ রাহুলের কাঁধে। কিন্তু শেষরক্ষা করতে পারেননি তিনি। পয়া ওয়ান্ডারার্সেই প্রোটিয়াদের কাছে হারতে হয় টিম ইন্ডিয়াকে। বদলে যায় সমস্ত হিসাব নিকাশও। এরপর থেকেই বিরাটের না খেলা নিয়ে নানান কথা শোনা যেতে থাকে।

টেস্ট শেষের থেকে বলা ভুল, জোহানেসবার্গ টেস্টের মাঝপথ থেকেই সোশ্যান মিডিয়া ও নানান প্রাক্তনদের মুখে শোনা যাচ্ছিল বিরাট কোহলির কথা। প্রথম ইনিংসে চুড়ান্ত ব্যাটিং ব্যর্থতার শিকার হয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসেও তা। আর তারপর থেকেই শোনা যাচ্ছিল যে এই ম্যাচে বিরাট কোহলি খেললে, ম্যাচের ফলাফল নাকি ভারতীয় দলের বিপক্ষে যেত না। আর সেটাই মানতে নারাজ আশিস নেহেরা।

অবশ্যই বিরাট কোহলির সমালোচনা কিংবা তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেননি তিনি। তবে এই ম্যাচে বিরাট কোহলি থাকলেও, পরিস্থিতি কুব একটা বদলাতো বলে মনে করেননা তিনি। নেহেরা জানিয়েছেন, ‘যখন কথাটা বিরাট কোহলিকে নিয়ে হচ্ছে, অবশ্যই তা নিয়ে হৈচৈ পড়বেই। আর ম্যাচের ফলাফল যদি পক্ষে না যায়, সেই পরিস্থিতিতে বিরাট কোহলিকে যে সবাই মিস করবে সেটা হওয়াও স্বাভাবিকই। আমি নিজেও মনে করি বিরাটের অভাব বোধ হয়েছে এই ম্যাচে। কিন্তু এই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তাগিদের অভাব ছিল তা বললে ভুল হবে। অর্থাত্ বিরাট যদি এই ম্যাচ খেলতেনও তাহলেও ফলাফলের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হত না’।

নিজের যুক্তির প্রসঙ্গে ২০২০ সালে ডিসেম্বরে অ্যাডিলেড টেস্টের উদাহরণই টেনে এনেছেন আসিস নেহেরা। অ্যাডিলেড টেস্টে ছিলেন না বিরাট কোহলি। সেই সময় ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছিল অজিঙ্ক রাহানের কাঁধে। প্রথম ইনিংসে ভারত ৩৬ রানে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেই ম্যাচে জয়ের হাসি ফুটেছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মুখেই। বিরাট কোহলির অনুপস্থিতিতেই ভারত জিতেছিল সেই ম্যাচ।

তাই বাইরে অনেকে বিরাট না খেলার কথা বললেও, নেহেরা কিন্তু এই যুক্তি মানতে একেবারেই নারাজ।

close whatsapp