মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ড বনাম ভারত, প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

ভারতের একাদশে ফিরতে পারেন শিখা পান্ডে

Deepti Sharma
Indian Women’s Team. (Photo Source: Jan Kruger-ICC/ICC via Getty Images)

শনিবার (১৭ই ফেব্রুয়ারি) গ্‌কেবেরহার সেন্ট জর্জ’স আইসিসি মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৩-এর ১৪তম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ভারত। উভয় দলই বি গ্রুপে তাদের প্রথম দুটি ম্যাচ জিতেছে এবং শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে অপরাজেয় দৌড় বজায় রাখতে চাইবে।

ইংল্যান্ড তাদের অভিযান শুরু করেছিল ২০১৬ মহিলাদের টি-২০ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। এরপরে তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল। অন্যদিকে, ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পরাজিত করে অভিযান শুরু করার পরে ওয়েস্ট ইন্ডিজকেও পরাস্ত করেছে।

২০২২-এর সেপ্টেম্বরে ইংল্যান্ডে আয়োজিত তিন ম্যাচের দ্বি-পাক্ষিক টি-২০ সিরিজে দুই দল যখন মুখোমুখি হয়েছিল তখন ইংল্যান্ড সফরকারী ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ দখল করেছিল। মুখোমুখি লড়াইয়ে ভারত পিছিয়ে থাকলেও আসন্ন ম্যাচে তাদের কাছ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট আশা করা হচ্ছে।

পিচ কন্ডিশন

গ্‌কেবেরহার সেন্ট জর্জ’স পার্কে ম্যাচের শুরুর দিকে সহায়তা পাবেন পেসাররা। তবে একবার পিচে থিতু হয়ে গেলে ব্যাটাররা বড় স্কোর করতে পারবেন। প্রথমে ব্যাটিং করা দল ১৫০ রানের বেশী লক্ষ্য রাখার চেষ্টা করবেন।

উভয় দলের কম্বিনেশন

ইংল্যান্ড
ইংল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্ট শুরু করেছে তবে পরবর্তী ম্যাচে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। বোলাররা, বিশেষ করে স্পিনাররা, প্রথম দুটি ম্যাচেই দাপট দেখিয়েছে কিন্তু ব্যাটাররা যদি গ্রুপ বি-এর শীর্ষে থাকতে চায় তাহলে তাদের অতিরিক্ত অবদান রাখতে হবে। তাদের আগের ম্যাচের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

সম্ভাব্য একাদশ: সোফিয়া ডাঙ্কলে, অ্যালিস ক্যাপ্সি, হেদার নাইট (অধিনায়ক), ন্যাটালি সিভার-ব্রান্ট, ড্যানি ওয়াইয়াট, অ্যামি জোন্স (উইকেটকিপার), সোফি একলস্টোন, ক্যাথরিন সিভার-ব্রান্ট, চার্লি ডিন, সারা গ্লেন, লরেন বেল।

ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ী দলের কম্বিনেশনে খুব বেশী পরিবর্তন আনতে চাইবে না ভারত। তবে অভিজ্ঞ স্পিনার রাজেশ্বরী গায়কওয়াড়ের ফর্ম নিয়ে চিন্তিত হবে। তাঁকে বাদ দিয়ে গ্‌কেবেরহার পেস-সহায়ক পিচে শিখা পান্ডেকে ফেরানো হতে পারে।

সম্ভাব্য একাদশ: স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মা, জেমিমাহ্‌ রড্রিগস, হরমনপ্রীত কউর (অধিনায়ক), দেবিকা বৈদ্য, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রাকার, শিখা পান্ডে, রাধা যাদব, রেণুকা সিং ঠাকুর।

ইংল্যান্ড বনাম ভারত হেড-টু-হেড

ম্যাচ – ২৬ | ইংল্যান্ড – ১৯ | ভারত – ৭

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ১৮ ফেব্রুয়ারি, ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp