মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৩: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
ভারতীয় ব্যাটাররা ভালো ফর্মে আছেন
আপডেট করা - Feb 15, 2023 12:18 pm

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এর নবম ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে এক ওভার বাকী রেখেই জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিজ তাদের অভিযানের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে এবং টুর্নামেন্টের টিঁকে থাকার উদ্দেশ্যে জয়ের জন্য মরিয়া হবে।
একটি জয় নিয়ে ভারত বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে উইন্ডিজ গ্রুপে সবার শেষে রয়েছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় মহিলাদের ত্রিদেশীয় সিরিজে দুবার মুখোমুখি হয়েছিল এবং দুই ক্ষেত্রেই ভারতীয় দল জয়ী হয়েছিল।
প্রথম ম্যাচে জেমিমাহ্ রড্রিগস ভারতের হয়ে অনবদ্য ব্যাটিং করেছিলেন। ডেথ ওভারে রিচা ঘোষ আগ্রাসী ব্যাটিং করে সফলভাবে রান তাড়া করতে অবদান রেখেছেন। তবে ভারতীয় বোলাররা তাঁদের পারফর্ম্যান্স উন্নত করতে চাইবেন। ওয়েস্ট ইডিজ তাদের অধিনায়ক হেইলি ম্যাথিউসের উপর অতিরিক্ত নির্ভরশীল। সেই নির্ভরতা না কাটাতে পারলে ক্যারিবিয়ানদের আরও একটি হারের সম্মুখীন হতে হবে।
পিচ কন্ডিশন
কেপ টাউনের নিউল্যান্ডসের পিচটি স্পিনারদের সহায়তা করছে। প্রথমে ব্যাটিং করা দল ১৫০-র কাছাকাছি রান খাড়া করলে জয়ের সম্ভাবনা রয়েছে।
উভয় দলের কম্বিনেশন
ভারত
চোটমুক্ত স্মৃতি মান্ধানা ভারতের হয়ে ওপেনিং করতে প্রস্তুত। সেক্ষেত্রে বাদ যেতে পারেন ইয়াস্তিকা ভাটিয়া। স্পিন শক্তি বাড়ানোর জন্য দেবিকা বৈদ্যকে খেলানো হতে পারে হারলিন দেওলের জায়গায়। একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ পেসার শিখা পান্ডে।
সম্ভাব্য একাদশ: স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মা, জেমিমাহ্ রড্রিগস, হরমনপ্রীত কউর (অধিনায়ক), দেবিকা বৈদ্য, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রাকার, শিখা পান্ডে, রাধা যাদব, রাজেশ্বরী গায়কওয়াড়।
ওয়েস্ট ইন্ডিজ
মেরুন জার্সির মহিলারা মরিয়া হয়ে একটি জয়ের সন্ধান করবে। হেইলি ম্যাথিউসের নেতৃত্বাধীন দল ইংল্যান্ডের বিরুদ্ধে শালীন ব্যাটিং করলেও বোলিংয়ে বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে হলে স্পিনারদের আরও বেশী ঘাতক হয়ে উঠতে হবে।
সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথিউস (অধিনায়ক), রাশাদা উইলিয়ামস (উইকেটকিপার), শেমেইন ক্যাম্পবেল, স্ট্যাফানি টেলর, শাবিকা গাজনাবি, চিনেল হেনরি, চেডিয়ান নেশন, জাইডা জেমস, অ্যাফি ফ্লেচার, শামিলিয়া কনেল, শাকেরা সেলমান।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হেড-টু-হেড
ম্যাচ – ২০ | ভারত – ১২ | ওয়েস্ট ইন্ডিজ – ৮
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ১৫ ফেব্রুয়ারি, ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার