শেষ একদিনের ম্যাচ জিতে টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা সুনীল গাভাসকরের

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

মিরপুরে দ্বিতীয় ম্যাচে হারের পরই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হাতচাড়া হয়েছে ভারতীয় দলের। চট্টোগ্রামে ভারতের সামনে এখন সম্মান রক্ষার লড়াই। এরপরই টেস্ট সিরিজে নামবে তাদের বিরুদ্ধে। আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের সিরিজে নামতে চলেছে ভারত। তার আগেই বিশেষ পরামর্শ প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকরের। তাঁর মতে টেস্ট সিরিজের আে আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের বিরদ্ধে শেষ একদিমের ্মযাচে ভারতীয় দলকে জিততেই হবে।

বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল।  আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে এই সিরিজ জয় যে ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেই টেস্ট সিরিজে নামার আগেই সুনীল গাভাসকরের এই বিশেষ বার্তা। বাংলাদেশের বিরুদ্ধে এখনও একটি একদিমেরপ ম্যাচ বাকি রয়েছে  ভারতীয় দলের। টেস্ট সিরিজে নামার আগে এই ম্যাচ জয়ই নাকি ভারতকীয় দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। মনে করছেন সুনীল গাভাসকর।

১০ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে নামতে চলেছে ভারত

দ্বিতীয় ম্যাচে শুরুটা ভারতীয় দল ভালভাবে করলেও শেষরক্ষা করতে পারেনি। মিডল ওভারে বোলারদের ব্যর্থতা এবং ব্যাটাররা না পারায় শেষপর্যন্ত বাংলাদেশের কাছে এই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। চোট পাওয়া রোহিত শর্মা শেষ মুহূর্তে একটা লড়াই করলেও বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না। সেইসঙ্গে রোহিত শর্মার চোটও এবার খানিকটা চিন্তায় রেখেছে ভারতীয় দলকে।  এই প্রভাব যাতে টেস্ট সিরিজে না পড়ে সেজন্যই সুনীল গাভাসকরের বিশেষ বার্তা।

সুনীল গাভাসকর জানিয়েছেন, “এই মুহূর্তে তাদের সবচেয়ে শক্তিশালী দলই নির্বাচন করতে হবে। কারণ আসন্ন টেস্ট সিরিজের জন্য আত্মবিশ্বাস বজায় রাখাটাই সবচেয়ে বড় লক্ষ্য। যদিও টেস্ট স্কোয়াড এবং ওডিআই স্কোয়াডের কম্পোজিশন অবশ্য খানিকটা আলাদাই হতে চলেছে। কিন্তু যে দলের বিরুদ্ধে খেলা সেই বাংলাদেশ ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই অসাধারণ পারফরম্যান্স প্দর্শন করছে। একদিনেরপ সিরিজের ফলাফল ২-১ করতেই হবে ভারতীয় দলকে।  শেষ টেস্ট ম্যাচ জিতে সেই আত্মবিশ্বাসকে টেস্টেই কাজে লাগাতে হবে ভারতীয় দলকে”।

বাংলাদেশের বিরুদ্ধে দুটো ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বারতীয় দল। এরপরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরি খেলতে নামবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪টি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল।  তার আগে বাংলাদেশের বিরুদ্ধে এই দুটো টেস্ট সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে অনেকটাই এগিয়ে যেতে পারবে ভারত। আর সেজন্যই তৃতীয় একদিনের ম্যাচে নামার আগে এমন বার্তা সুনীল গাভাসকরের।

close whatsapp