৯০ রানের ইনিংস খেলেই টেস্টের মঞ্চে দীলিপ ভেঙ্গসরকারকে টপকে গেলেন চেতেশ্বর পূজারা

Cheteshwar Pujara & Shreyas Iyer
Cheteshwar Pujara & Shreyas Iyer. ( Image Source: BCCI/Twitter )

মাত্র ১০ রানের জন্য এদিন সেঞ্চুরী হাতছাড়া হয়েছে চেতেশ্বর পূজারার। ৯০ রনেই সাজঘরে ফিরে যেতে হয়েছে এই তারকা ক্রিকেটারকে। কিন্তু কঠিন পরিস্থিতিতে দলকে খাদের কানারা থেকে টেনে তোলার কাজা করে গিয়েছেন তিনিই। আর তাতেই এদিন টেস্ট ক্রিকেটের মঞ্চে নমতুন নজির গড়েছেন চেতেশ্বর পূজারা।  ৯০ রানের ইনিংস খেলার পরই  ভারতীয় টেস্ট ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের তালিকায় আট নম্বরে উঠে এসেছেন তিনি। প্রাক্তন কারকা ক্রিকেটার দীলিপ ভেঙ্গসরকারকে ছাপিয়ে গিয়েছেন চেতেশ্বর পূজারা।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু শুরুতেই তিন উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। মাচ্র ৪৮ রানের মধ্যে তিন উইকেট খুইয়েছিল টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল, শুভমন গিল থেকে বিরাট কোহলি, কেউই এদিন বড় রান করতে পারেনি বাংলাদেশের বোলিং লাইনআপের বিরুদ্ধে। সেই জায়গা থেকেই ভারতীয় দকে সামাল দেন চেতেশ্বর পূজারা। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন  শ্রেয়স আইয়ারও।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ভারতী দলের রান ৬ উইকেটে ২৭৮। ক্রিজে অপরাজিত রয়েছেন শ্রেয়স আইয়ার। সবকিছু ঠিকঠাক চললে ভারতীয় দল যে ৩০০ রানের গন্ডী পকে যেতে পারবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর সেই রাস্তায় এগোনের ভিতটাই যে চেতেশ্বর পূজারা প্রস্তুত করে দিয়ে গিয়েছেন তা বলাই বাহুল্য। কঠিন  পরিস্তিতিতে চেতেশ্বর পূজারার ৯০ রানের ইনিংসটাই যে ভারতীয় দলকে প্রথম দিনের শেষে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে তা সকলের মুখেই শোনাযাচ্ছে। একইসঙ্গে ৯০ রানের ইনিংস খেলেই টপকে গিয়েছেন দীলিপ ভেঙ্গসরকারকেও।

এতদিন ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় আট নম্বরে ছিলেন দীলিপ ভেঙ্গসরকার। এদিন সেই জায়গাতেই উঠে এলেন চেত্শ্বর পূজারা।

টেস্টে ভারতীয়  ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ রান

সচিন তেন্ডুলকর – ১৫,৯২১

রাহুল দ্রাবিড় – ১৩,২৬৫

সুনীল গাভাসকর – ১০,১২২

ভিভিএস লক্ষ্মণ – ৮৭৮১

বীরেন্দ্র সেওয়াগ – ৮৫০৩

বিরাট কোহলি – ৮০৭৫

সৌরভ গঙ্গোপাধ্যায় – ৭২১২

চেতেশ্বর পূজারা – ৬৮৮২

এদিন ঋষভ পন্থের সঙ্গে প্রথমে ৬৪ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন চেতেশ্বর পূজার। যদিও ৪৬ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল ঋষভ পন্থকেষ এরপরই শ্রেয়স আইয়ারের সঙ্গে পার্টনারশিপ গড়ার কাজটা আরম্ভ করেন তিনি। আর সেটাই ভারতকে খাদের কিনারা থেকে ঘুরে দাঁডাতে সাহায্য করে। ১৪৯ রানের পার্টনারশিপ তৈরি করেন দুই তারকা। এদিন ৯০ রানের ইনিংস খেলেই থামেন চেতেশ্বর পূজারা

close whatsapp