বিরাট কোহলির উইকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, মনে করছেন আন্দ্রে রাসেল

Andre Russell
Andre Russell. (Photo Source: BCCI/IPL)

টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের রাস্তায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। গত বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেখানেই অবশেষে জ.ের হাসি ফুটেছে নীতিশ রানাদের মুখে। ২১ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স। সেই ্ময়াচে রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি লড়াইটা করলেও শেষপর্যন্ত  দলকে জয়ের স্বাদ দিতে ব্যর্থই হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁকেই সাজঘরে ফিরিয়েছিলেন আন্দ্রে রাসেল।

ব্যাটে রান করতে না পারলেও বল হাতে কলকাতানাইট রাইডার্সকে জয়ের পথে এগোতে সাহায্য করেছিলেন আন্দ্রে রাসেল।  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্দে এদিন ৪ োবারে ২৯ রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছিলেন আন্দ্রে রাসেল। সেখানেই ম্যাচের সবচেয়ে বড় উইকেটট া তুলে নিয়েছিলেন তিনি। তাঁর ওভারে বিরাট কোহলির সেই আউটটাই যে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট ছিল, তা বলতে কোনও দ্বিধা করেননি নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল।

আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন আন্দ্রে রাসেল

রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। জেসন রয়, নীতিশ রানা এবং ভেঙ্কটেস আইয়ারদের হাত ধরে বড় রানে এগিয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০০ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। তাদের জবাবে ব্যাটিং করতে নেমে বিধ্বংসী মেজাজে চিলেন বিরাট কোহলিও। যদিও শেষপর্যন্ত মাঠে থাকতে পারেননি তিনি। ৫৪ রানেই থামতে হয়েছিল বিরাট কোহলিকে। আন্দ্রে রাসেলের বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। ম্যাচ েজয়ের পথে এই উইকেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চিল বলে মনে করছেন আন্দ্রে রাসেল।

ম্যাচের পরে এইঅ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, “বিরাট কোহলির মতো ক্রিকেটারের উইকেট তুলে নেওয়াটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচের ফলাফল নিয়ে আমি অত্যন্ত খুশি। সকলেই এদিন খতুব ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। সূয়শ শর্মা তুমিও এদিন খুবই ভাল বোলিং পারফরম্যান্স দেখিয়েছো।  পাওয়ার প্লের মতো পরিস্থিতিতে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের সামনে বোলিং করাটা যথেষ্ট কঠিন একটা কাজ। সেখানেই নিজের ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। এদিন আমরা একটা লড়াই করার মানসিকতা দেখিয়েছিলাম”।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই বিধ্বংসী মেজাজে  ছিলেন বিরাট কোহলি। এই ম্য়াচেই টি টোয়েন্টি ফর্ম্যাটে একটি ভেন্যুতে ৩০০০ রানের েরেকর্ডও করেছেন বিরাট কোহলি। ম্যাচ জেতানোর লক্ষ্য নিয়ে নামলেও রাসেলের কাঁটার সামনেই থামতে হয়েছিল তাঁকে।

close whatsapp