বিরাট কোহলিকে ওপেনিংয়ে নিয়ে আসার পরামর্শ আকাশ চোপড়ার

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

আইপিএলের মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে খারাপ ফর্মের দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। এত বছরের আইপিএলে এখনও পর্ন্ত হয়ত এই পারফরম্যান্সটাই তাঁর জীবনের সবচেয়ে খারাপ। আর সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্ই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদ্দেশ্যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার বিশেষ পরামর্শ।  বিরাটকে তিন নম্বরে না খেলিয়ে ওপেনিংয়ে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া। তাঁর মতে বিরাট যদি একবার ফর্ম ফিরে পান, তবে তাঁর মতো ভয়ঙ্কর ক্রিকেটার এই াইপিএলে কেউ নেই।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত বিরাট কোহলির সর্বোচ্চ রান ৪৮। আটটি ম্যাচ খেলা হয়ে গেলেও বিরাট কোহলি বড় রান পেতে ব্যর্থই হয়েছেন। ৮ ম্যাচ খেলে এখনও পর্যন্ত বিরাট কোহলির রান মাত্র ১১৯। সেই জায়গা  থেকেই বিরাটকে ফের ওপেন করানোর কথা আকাশ চোপড়ার মুখে। আইপিএলে এর আগেও বিরাট কোহলিকে ওপেনিং করতে দেখা গিয়েছে। ফের সেই জায়গায় তাঁকে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি।

এবারের আইপিএলে ফাফ ডুপ্লেসির সঙ্গে ওপেন করছেন অনুজ রাওয়াত। কিন্তু নিজেকে এখনও পর্যন্ত সেভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এই তরুণ ক্রিকেটার। আর সেই জায়গাতেই ড়ুপ্লেসির সঙ্গে বিরাটের আশা উচিত্ বলে মনে করেন তিনি। আর কিছুক্ষঁ পরই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচেই এই পরিবর্তনের পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া।

বিরাট কোহলিকে ওপেনিংয়ে খেলানো নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আকাশ চোপড়ার

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “ফাফ ডুপ্লেসির সঙ্গে বিরাট কোহলিকে ওপেন করানো উচিত্ এই মুহূর্তে। এই মুহূর্তেই চুড়া্ত সিদ্ধান্ত নিতে হবে তাদের। কারণ একবার যদি বিরাট কোহলি নিজের ফর্মে ফেরেন, তবে প্রতিপক্ষ বোলারদের জন্য লড়াইটা অনেক কঠিন হয়ে যাবে। আমি মনে করি বিরাট আসন্ন ইনিংসেই ওপেনিং করার সেই সুযোগ পাবেন বিরাট কোহলি”।

গতম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে মাত্র ৬৮ রানে শেষ হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ম্যাচে চূড়ান্ত ব্যাটিং বিপর্জয়ের স্বাক্ষী হয়েছিল বেঙ্গালুরু। এই ম্যাচে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্যও পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছেন, “আমার মনে হয় এবার বেঙ্গালুরুর ওপেনিং থেকে অনুজ রাওয়াতকে সরানো উচিত্। দলে ফেরানো উচিত্ মহিপাল লমরোরকে। প্রবুদেশাই ইতিমধ্যেই দলে জায়গা করে নিয়েছেন। বাকি তরুণ ক্রিকেটাররাও বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। শাহবাজ আহমেদ তো দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করছেন”।

close whatsapp