যে ৫ আনক্যাপড খেলোয়াড় আইপিএল নিলামে সবচেয়ে বেশী দাম পেয়েছিলেন

আইপিএল ২০২২ মেগা নিলামে আভেশ খানকে কেনা হয়েছিল ১০ কোটি টাকার বিনিময়ে

Avesh Khan
Avesh Khan. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২৩ মিনি-নিলাম ২৩শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে যেখানে ১০টি অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি কিছু গুরুত্বপূর্ণ অধিগ্রহণের জন্য অপেক্ষা করবে। আসন্ন নিলামের জন্য ৯৯১জন খেলোয়াড় তাঁদের নাম নথিভুক্ত করেছিল, তবে তাঁদের মধ্যে মাত্র ৪০৫জনের নাম নিলামে উপস্থিত থাকবে।

এই বছরের নিলামে ৬১ ব্যাটার, ১৩১ বোলার, ৫৮ উইকেটকিপার এবং ১৫৫ জন অলরাউন্ডার থাকছেন। এদিকে, আগের নিলামগুলির মতোই, এবারেও আনক্যাপড খেলোয়াড়দের উপর অনেকের ফোকাস থাকবে কারণ উদীয়মান প্রতিভারা বড় বিড আকর্ষণ করতে পারেন। এখানে আইপিএল নিলামের ইতিহাসে পাঁচটি সবচেয়ে দামী আনক্যাপড খেলোয়াড়ের দিকে নজর দেওয়া হয়েছে।

এখানে দেখো: IPL Auction 2023 Live Updates

৫) বরুণ চক্রবর্তী: ৮.৪ কোটি টাকা

বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের অন্যতম প্রধান স্পিনার হয়ে উঠলেও কিংস ইলেভেন পাঞ্জাব থেকে তাঁর আইপিএল যাত্রা শুরু হয়েছিল। আইপিএল ২০১৯ নিলামে ৮.৪ কোটি টাকায় কেনা হয়েছিল তাঁকে। চক্রবর্তী বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। তবে মোহালি-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিতে বিপুল অর্থ খরচ করতে পিছপা হয়নি।

৪) ক্রূণাল পান্ডিয়া: ৮.৮ কোটি টাকা

হার্দিক পান্ডিয়ার দাদা ক্রূণাল জাতীয় দলে তার জায়গা পাকাপোক্ত করতে সফল হননি, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো প্রভাব রেখেছেন। ক্রূণালকে আইপিএল ২০১৬-তে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বারা ২ কোটি টাকায় কেনা হয়েছিল, যখন তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেকও করেননি। আইপিএল ২০১৮ মেগা নিলামের সময়, রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহার করে তাঁকে মুম্বাই ৮.৮ কোটি টাকায় কিনেছিল।

৩) রাহুল তেওয়াটিয়া: ৯ কোটি টাকা

আইপিএল ২০২২ মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালস রাহুল তেওয়াটিয়াকে ছেড়ে দিলেও অনেক ফ্র্যাঞ্চাইজি ছিল তাঁকে নিতে আগ্রহী করেছিল। শেষ অবধি গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স তেওয়াটিয়াকে ৯ কোটি টাকার বিনিময়ে কিনতে সফল হয়েছিল।

২) শাহরুখ খান: ৯ কোটি টাকা

শাহরুখ খান এখনও জাতীয় দলে খেলার সুযোগ পাননি, তবে তিনি তামিল নাড়ুর হয়ে বিস্ফোরক ব্যাটিং করে ঘরোয়া ক্রিকেটে তাঁর দক্ষতা প্রমাণ করেছেন। ঘরোয়া সার্কিটে তাঁর ধারাবাহিক পারফর্ম্যান্সের জন্য আইপিএল ২০২২ মেগা নিলামে তাঁর প্রতি অনেক দলের মনোযোগ ছিল। নিলামের সময় পাঞ্জাব কিংস তাঁকে ৯ কোটি টাকায় কিনেছিল।

১) আভেশ খান: ১০ কোটি টাকা

উদীয়মান পেস তারকা আভেশ খান আইপিএল ২০২১-এ ১৬ ম্যাচে ২৪ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শেষ করেছিলেন। নতুন প্রবেশকারী লখনউ সুপার জায়ান্টস তরুণ পেসারের দক্ষতার উপর আস্থা রেখে তাঁকে ১০ কোটি টাকায় কিনেছিল। আভেশের ২০২২ মরসুম ভালো ছিল যেখানে তিনি ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন।

close whatsapp