হরভজন সিংয়ের মতে রাসেল নন, নাইটদের এক্স ফ্যাক্টস রিঙ্কু সিং
আপডেট করা - May 20, 2023 12:23 pm

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং। গত মরসুমেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন রিঙ্কু সিং। কিন্তু েই মরসুমে রিুঙ্কু সিং আরও অনেক বেশী অভিজ্ঞ। কার্যত কলকাতা নাইটরাইডার্সের নায়ক হয়ে উঠেছেন এই তরুণ ক্রিকেটার। রিঙ্কু সিংয়ের সেই পারফরম্যান্সেই আপ্লুত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তাঁর রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটারের শীঘ্রই ভারতীয় দজলে সুযোগ পাওয়া উচিত্। সেইসঙ্গে তাঁকে কলকাাতা নাইট রাইডার্সের অএক্স ফ্যাক্টর হিসাবেও তাঁকেই দেখথছেন হরভজন সিং।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের েহয়ে দুরন্ত ফর্মে রয়েছেন রিঙ্কু সিং। বহু ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের জয়ের নায়ক হয়েছেন এই তরুণ ক্রিকেটার। আইপিএলের মঞ্চ থেকেই তারকা ক্রিকেটার হয়ে উঠেছেন রিঙ্কু সিং। এবারের আইপিেল সুরু হওয়ার আগে আন্দ্রে রাসেলকে নিয়েই ছিল সবচেয়ে বেশী চর্চা। কিন্তু এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ত্রাতা হয়ে উঠেছেন রিঙ্কু সিং। তাংর হাত ধরেই একের পর এক ম্যাচে জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
চলতি আইপিএলে ১৩ ম্যাচ খেলে ৪০৩ রান করেছেন রিঙ্কু সিং
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের অবিশ্বাস্য জয় তুলে নেওয়ার প্রধান কারিগড় ছিলেন এই রুিঙ্কু সিং। শেষ ওভারে শয দয়ালের বিরুদ্ধে তাঁর পারপরম্যান্স এখনও পর্যন্ত সকলের স্মৃতিতে টাটকা। সেখানেই শেষ ওভারে পাঁচ বলে পাঁচটা ছয় হাঁকিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। শুধুমাত্র তাই নয়, ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও শেষপর্যন্ত থেকে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে আইপিএলের প্লেঅফে কলকাতা নাইট রাইডার্সের আশা জিইয়ে রেখেছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
তাঁর মতে আন্দ্রে রাসেল নন, “এই মুহর্তে কলকাতা নাইট রাইডার্সের এক্স ফ্যাক্টর রিঙ্কু সিং। এই তরুণ ক্রিকেটারকে শীঘ্র ভারতীয় দলে দেখার অপেক্ষাতেও রয়েছেন তিনি। এই প্রসঙ্গে হরভজন সিং জানিয়েছেন, আন্দ্রে রাসেল নন এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের এক্স ফ্যাক্টর রিঙ্কু সিং। আমার মনে রাসেলের যুগ এবার শেষের পথে। এখন রিঙ্কু সিংয়ের সময়। এমনকী রিঙ্কুকে যদি ওপরের দিকেও ব্যাট করতে পাঠানো হয়, তিনি নিজের ভূমিকার সদ্ব্যাবহারই করবেন। রিঙ্কু সিংয়ের সম্পূর্ণ আলাদা ঘরানার একজন ক্রিকেটার। খুব শীঘ্রই ভঊারতীয় দলের জার্সিতেও তাঁকে দেখতে পাব আমরা”।
চলতি আইপিএলে ইতিমধ্যেই ৪০০ রানের গন্ডী টপকে ফেলেছেন এই তারকা ক্রিকেটার। এই মূহূর্তে ১৩ ম্যাচে ৪০৩ রান রয়েছে রিঙ্কু সিংয়ের। শনিূার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে রিঙ্কু সিং। সেখানেও তাঁর ব্যাটে রানের ঝলক দেখা যায় কিনা সেটাই এখন দেখার।