“যখন আমরা ২০১৪ সালে আইপিএল জিতেছিলাম” – কেকেআরের হয়ে তাঁর সেরা মুহূর্ত প্রসঙ্গে আন্দ্রে রাসেল

ক্রিকেটার হিসেবে ভিভ রিচার্ডসকে সবচেয়ে বেশী শ্রদ্ধা করেন রাসেল

Andre Russell
Andre Russell. (Photo Source: BCCI/IPL)

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অলরাউন্ডার আন্দ্রে রাসেল ক্রিকেট এবং তাঁর ব্যক্তিগত পছন্দ সম্পর্কে কিছু আকর্ষণীয় স্বীকারোক্তি করেছেন। তিনি তাঁর প্রিয় ক্রীড়াবিদ, কলকাতায় তাঁর প্রিয় খাবার, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর প্রিয় মুহূর্ত এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলেছেন।

রাসেল সম্প্রতি গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, এবং ইউসুফ পাঠানদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০০ রান করা চতুর্থ খেলোয়াড় হয়েছেন। ১৮০-এর বেশী আইপিএল স্ট্রাইক রেটসহ, এই অভিজ্ঞ ব্যাটার হয়ে দ্রুততম ব্যাটার (বলের নিরিখে) ২০০০ রান পূর্ণ করলেন।

এই মরসুমটি রাসেলের জন্য সেরা ছিল না, কারণ তিনি নিয়মিত ফিনিশারের দায়িত্ব পালন করলেও অনেক ক্ষেত্রেই বাকিদের ব্যর্থতার কারণে দল ধারাবাহিকভাবে জিততে পারেনি। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। তারকা অলরাউন্ডার ব্যাট হাতে বিস্ফোরক ৪৯*(২৮) করার পর বোলিংয়ের সময় তিনটি উইকেট তুলে নেন।

ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে, রাসেল এমন অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন যেখানে তাঁর পছন্দ-অপছন্দ প্রকাশিত হয়েছে। তিনি কেকেআর-এর সাথে তার প্রিয় মুহূর্ত সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছেন ২০১৪ সালের ফাইনাল ছিল ফ্র্যাঞ্চসিজির হয়ে তাঁর সেরা সময়। সেই বছরই কলকাতা তাদের দ্বিতীয় আইপিএল শিরোপা জিতেছিল। রাসেল সেই কেকেআর দলে নিয়মিত ছিলেন না, যদিও অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

তাঁর জীবনের দর্শন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছেন “জীবনটা উপভোগ কর সম্পূর্ণভাবে।” রাসেল তাঁর কেরিয়ার জুড়ে এটই মন্ত্র অনুসরণ করেছেন এবং তাঁর খেলা প্রতিটি ম্যাচ উপভোগ করেছেন, প্রতিটি মুহূর্ত সম্পূর্ণরূপে বেঁচেছেন এবং সেরাটা বের করেছেন।

এখানে রইল আন্দ্রে রাসেলের দেওয়া সমস্ত উত্তর:

সর্বকালের প্রিয় ক্রীড়াবিদ – ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রিয় জামাইকান খাবার – স্টারফিশ উইথ ডাম্পলিং

ভ্রমণের জন্য প্রিয় দেশ – ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড

সকালের ব্রেকফাস্টে কেমন ডিম পছন্দ? – স্ক্র্যাম্বলড

প্রিয় বলিউড অভিনেতা – কোন মন্তব্য নেই, অনেকেই পছন্দের

প্রিয় হলিউড অভিনেত্রী – অ্যাঞ্জেলিনা জোলি

প্রিয় টিভি শো – মানি হাইস্ট

প্রিয় চলচ্চিত্র- হ্যাঙ্গওভার্স

একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল যা আপনি সবচেয়ে পছন্দ করেন – মেগান বুন

স্পোর্টস শু, স্নিকার্স বা স্লিপার – স্পোর্টস শু

প্রিয় টেনিস খেলোয়াড় – সেরেনা উইলিয়ামস

প্রিয় সঙ্গীতশিল্পী – ক্রনিক ল

আপনার ট্যাটু নেই কেন? – আমি ব্যথা ভয় পাই

জ্যামাইকায় প্রিয় আড্ডাস্থল – রাসেল’র টি-টোয়েন্টি

কলকাতায় খাওয়া প্রিয় খাবার – চিকেন টিক্কা মসলা

একজন ক্রিকেট কিংবদন্তী যাকে আপনি সবচেয়ে বেশী শ্রদ্ধা করেন – স্যার ভিভিয়ান রিচার্ডস

জীবনে আপনার দর্শন কী? – সম্পূর্ণরূপে জীবন উপভোগ করো

বায়ো-বাবলে না থাকলে, আপনি কোথায় যাবেন?- মুম্বইয়ের সেরা ক্লাব

আইপিএলে কোন বোলারের মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে থাকেন – জসপ্রিত বুমরাহ্‌

কেকেআরের সঙ্গে প্রিয় মুহূর্ত – যখন আমরা ২০১৪ সালে আইপিএল জিতেছিলাম

close whatsapp