পিছল ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচের সময়, ভারতীয় সময় রাত্রি ১০টায় শুরু হবে দ্বিতীয় টি২০
আপডেট করা - Aug 1, 2022 6:20 pm

দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই বিপত্তি। হঠাত্ই বদলে গেল ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত দ্বিতীয় টি টোয়েন্টি শুরু হওয়ার সময়। নির্ধারিত সময়ের থেকে দুই ঘন্টা পিছিয়ে গেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় ম্যাচ। না কোনওরকম আবহাওয়া জনিক কারনের জন্য নয়। ক্রিকেটারদের পৌঁছনোয় দেরা হওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা। ভারতীয় সময় অনুয়ায়ী রাত্রি ৮টার বদলে রাত্রি ১০টা তেই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি।
এশিয়া কাপ শুরু হবে অগস্টের একেবারে শেষে। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই নিজেদের চূড়ান্ত প্রস্তুতি দেখে নিচ্ছে ভারতীয় দল। বিরাট কোহলি ছাড়া বাকি সকলেই খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারতীয় দল। যদিও ক্যারিবিয়ান ব্রিগেডকে বিরাট রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টি টোয়েন্টি জিততে পারলেই সিরিজ জয়ের লক্ষ্যে অনেকটা এগিয়ে যাবে ভারত। কিন্তু সেই ম্যাচে নামার আগেই বিপত্তি।
ভারতীয় সময় রাত্রি ৮টায় শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় টি ২০
ক্রিকেটাররা রবিবারই পৌঁছে গিয়েছেন সেন্ট কিটস। এখানেই দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু নির্ধারিত সময়মতো ক্রিকেটারদের লাগেজ এসে পৌঁছয়নি। আর ম্যাচ শুরু হওয়ার আগে লাগেজ না পাওয়াটা যে যথেষ্ট চিন্তায় তা বলাই বাহুল্য। লাগেজ আসতে দেরী হওয়ার জন্যই ম্যাচের সময় পিছোতে বাধ্য হয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট সংস্থা। সোমবার একটি বিবৃতি প্রকাশ করেই ম্যাচের সময় পরিবর্তনের কতা জানানো হয়েছে তাদের তরফে।
*CWI STATEMENT* Delayed start time for 2nd Goldmedal T20I Cup match, powered by Kent Water Purifiers | New Start Time: 12:30PM AST (11:30am Jamaica/10pm India)https://t.co/q1J5FBdZAh https://t.co/dy59uajSr8
— Windies Cricket (@windiescricket) August 1, 2022
বিবৃতিতে জানানো হয়েছে, “এই পরিস্থিতি একেবারেই কাম্য নয়। কিন্তু এই ম্যাচের আগে ত্রিনাদদ থেকে সেন্ট কিটসে ক্রিকেটারদের লাগেজ আসতে দেরী হওয়ার জন্যই দ্বিতীয় ম্যাচের সময় পরিবর্তন করতে হচ্ছে। রাত্রি ৮ টার বদলে ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে রাত্রি ১০টার সময়। এমন ঘটনার জন্য সকলের কাছে দুঃখিত আমরা”।
এই সফর চলাকালীন একের পর এক সমস্যায় পড়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই দুই ম্যাচ শেষ হওয়ার পরই বাকি দুটো টি টোয়েন্টি হওয়ার কথা রয়েছে আমেরিকার ফ্লোরিডায়। কিন্তু সেখান থেকেও এখনও পর্যন্ত ভিসার ছাড়পত্র মেলেনি। হাতে সময় কম। আগামী ৬ ও ৭ অগস্ট সেই দুই ম্যাচ হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার কথাও ভাবতে শুরু করে দিয়েছেন তারা। তারই মধ্যে আবার ম্যাচের সময়ও পিছোতে হল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে।