নির্বাচকরা বিরাটকে বিশ্রাম দিলে তাকে সম্মান করা উচিত্, মনে করেন কপিল দেব

Kapil Dev
Kapil Dev. (Photo by Simon Hofmann/Getty Images for Laureus)

কয়েকদিন আগেই বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়ার কথা বলে ক্রিকেট মহলে হৈচৈ ফেলে দিয়েছিলেন কপিল দেব। ক্রমাগত  বিরাট কোহলির খারাপ পারফরম্যান্স দেখার পর আর নিজেকে ধরে রাখতে পারেননি কপিল দেব। বিরাটের সমালোচনায় মুখর হয়েছিলেন তিনি। সেই সময়ই কপিল দেবের মুখে শোনা গিয়েছিল বিরাট কোহলিকে বাদ দেওয়ার কথা। তিনি সেই সময় বলেছিলেন যে টেস্ট দল থেকে যদি রবিচন্দ্রন অশ্বিন বাদ যেতে পারেন, তবে টি টোয়েন্টি দল থেকে বিরাট কোহলি কেন বাদ যেতে পারেন না।

কপিল দেবের এই কথা শোনার পরই সোশ্যাল মিডিয়া থেকে ভারতীয় ক্রিকেট মহলে হৈচৈ পড়ে গিয়েছিল। গত বৃহস্পতিবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও কী কারণে বিশ্রাম দেওয়া হয়েছে তা অবশ্য জানানো হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতেও বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে

ইতিমধ্যেই বিরাট কোহলির বিশ্রাম নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন ভারতীয় দলের নির্বাচক সরণদীপ সিং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার তীব্র সমালোচনা করেছেন। বিশ্রাম দেওয়া যে কোনও ক্রিকেটারের ফিরে আসার রাস্তা হতে পারে না, তা বলতে দ্বিধা করেননি সরণদীপ সিং। একইসঙ্গে বিরাট কোহলির বিশ্রাম নিয়ে অন্যান্য কথাও শুরু হয়েছিল। অনেকেই বলতে শুরু করেছেন যে এই বিশ্রাম আবার বিরাট কোহলিকে ভারতীয় দল থেকে বসিয়ে দেওয়া নয় তো।

এই পরিস্থিতিতেই ফের এবার মুখ খুলেছেন কপিল দেব। যদিও বিরাট কোহলিকে বসিয়ে দেওয়া হয়েছে তা মানতে তিনি নারাজ। তাঁর মতে য়ক কোনও ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা বলা হচ্ছে, তাকে সম্মান করাই উচিত্। এই  প্রসঙ্গে কপিল দেব বলেছেন, আমি কখনোই বলবনা যে বিরা ট কোহলির মতো একজন ক্রিকেটারকে বসিয়ে দেওয়া উচিত্। তিনি সত্যিই একজন বড় ক্রিকেটার। যদি বলা হয়ে থাকে যে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে তাতে সম্মান জানানোই উচিত্।

সম্প্রতি একেবারেই ভাল পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছেন না বিরাট কোহলি। আইপিএল থখেকে দেশের জার্সি, সব জায়গাতেই ব্যর্থতা ছবি স্পষ্ট। টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন বিরাট। এরপরই টি টোয়েন্টি সিরিজে নেমেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সেখানেও  ব্যর্থ হয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও খেলতে পারননি তিনি। দ্বিতীয় একদিনের ম্যাচে ফিরলেও, বিরাট কোহলিকে ব্যর্থই হতে হয়েছে। মাত্র ১৬ রানে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। সব মিলিয়ে এখন ভারতীয় ক্রিকেট মহলে বিরাট নিয়ে চর্চা তুঙ্গে।

close whatsapp