বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে সহ-অধিনায়ক হিসেবে দলে জায়গা করে নিলেন অজিঙ্কা রাহানে

Ajinkya Rahane
Ajinkya Rahane. (Photo Source: Justin Setterfield/Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার অজিঙ্কা রাহানে। এই পারফরম্যান্সের সৌজন্যে ভারতীয় দলের সহ-অধিনায়কের পদ ফিরে পেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে ভারতের সহ-অধিনায়ক হিসেবে খেলতে দেখা যাবে।

বিরাট কোহলি যখন টেস্ট দলের অধিনায়ক ছিলেন তখন সহ-অধিনায়ক হিসেবে ভারতকে পরিষেবা দিয়েছিলেন অজিঙ্কা রাহানে। ২০২১ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরের আগে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের টেস্ট দলে সহ-অধিনায়কের পদ হারিয়েছিলেন তিনি। ২০২৩ সালে এসে আবারও সেই পদ ফিরে পেলেন তিনি।

ঘরোয়া ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন রাহানে। আইপিএলের ১৬ তম সংস্করণে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে তিনি ১৪টি ম্যাচ খেলে ৩২৬ রান করেছিলেন এবং তার সর্বোচ্চ রান ছিল ৭১*। অজিঙ্কা রাহানেকে এতটা আক্রমনাত্মকভাবে ব্যাট করতে এর আগে কখনও দেখা যায়নি। তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৩২.৬০ এবং ১৭২.৪৯।

আইপিএল ২০২৩-এ ভালো পারফরম্যান্স করার মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন অজিঙ্কা রাহানে। প্রায় ১৬ মাস টেস্ট দলের বাইরে থাকার পর ডব্লুটিসির ফাইনালে অসাধারণভাবে কামব্যাক করেছিলেন অজিঙ্কা রাহানে। তিনি এই ম্যাচটিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। প্ৰথম ইনিংসে ভারতের টপ অর্ডার পুরোপুরিভাবে ব্যর্থ হওয়ার পর তিনি ১২৯ বলে ৮৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলে দলকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও তিনি একটি ভালো ইনিংস খেলেছিলেন। এই ইনিংসে তিনি ১০৮ বলে ৪৬ রান করতে সক্ষম হয়েছিলেন।

“ভারতের পাঁচটি টি-টোয়েন্টি খেলারও কথা রয়েছে এবং এর জন্য স্কোয়াড পরে ঘোষণা করা হবে” – বিসিসিআই

একটি বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, “পুরুষদের (ক্রিকেটের) নির্বাচক কমিটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনটি একদিনের ম্যাচের জন্য ভারতের স্কোয়াড বেছে নিয়েছে। ভারতের পাঁচটি টি-টোয়েন্টি খেলারও কথা রয়েছে এবং এর জন্য স্কোয়াড পরে ঘোষণা করা হবে।”

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।

অজিঙ্কা রাহানের টেস্ট সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরে আসা নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp