ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, পঞ্চম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী

Shubman Gill and Yashasvi Jaiswal
Shubman Gill and Yashasvi Jaiswal. (Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images and RANDY BROOKS/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি সিরিজের শুরু থেকেই পিছিয়ে ছিল ভারতীয় দল। পরপর দুই ম্যাচে হেরে কার্যত ব্যাকফুটে চলে দিয়েছিল টিম ইন্ডিয়া। গত তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের হাত ধরে জয়ের রাস্তায় ফিরেছিল ভারতীয় দল। চতুর্থ টি টোয়েন্টিচে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্দে বিরাট জয় তুলে নিয়ে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল। রবিবার সিরিজ নিক্ণায়ক টি টোেয়েন্টিতে নামতে চলেছে দুই দল।

শেষ দুই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখানোর পর ভারতীয় দলের আত্মবিশ্বাস যে এখন তুঙ্গে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে চতুর্থ টি টোয়েন্টিতে যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল ছিলেন দুরন্ত ফর্মে। তাদের দুজনের হা ঝরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের রাস্তাটা প্রসস্ত করে ফেলেছিল টিম ইন্ডিয়া। এই দুই তারকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬৫ রানের পার্টনারশিপ তৈরি করে ফেলেছিল। এবার শেষপর্যন্ত পঞ্চম টি টোেয়েন্টিতে কী হবে তা তো সময়ই বলবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টেস্টে যে ভারতীয় দল পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পারফরম্যান্স দুরন্ত হলেও, বোলিংয়ে খানিকটা সমস্যায় পড়েছিল তারা। বিশেষ করে দলে আলজারি জোসেফের অনুপস্থিতি ভালবাবেই টের পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজমেন্ট। এবার সেই জায়গার দিকেই শেষ ম্যাচে  বিশেষ নজর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরের। শেষ ম্যাচে জিতে সিরিজ কোন দল পকেটে পোরে সেটা তো সময়ই বলবে।

পিচ কন্ডিশন

সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম বরাবরই ব্যাটিংম সহায়ক পিচের জন্য বিখ্যাত। শেষ ম্য়াচেও য়ে তেমনটাই হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই পিচে বাউন্সের সম্ভাবনা রয়েছে। সেজন্যই এখানে স্পিনারদের থেকে পেসাররাই খানিকটা বেশী সুবিধা পাবেন। প্রথম ইনিংসে ২০০ রান হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য প্রথম একাদশ

ভারত

শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া ( অধিনায়ক ), সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, মুকেশ কুমার

ওয়েস্ট ইন্ডিজ

ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, শাই হোপ, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, শিমরণ হেটমায়ার, রোমারিও শেফার্ড, রসটন চেজ, আকিল হোসেন, ওডিন স্মিথ, ওবেদ ম্যাককয়

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত টি২০-তে হেড টু হেড

ম্যাচ – ২৯। ওয়েস্ট ইন্ডি্জ – ৯। ভারত – ১৯। ফলাফল হয়নি – ১

সম্প্রচার বিবরণী

ম্যাচের সময় – রাত্রি ৮টা ( ভারতীয় সময় )

টেলিভিশন সম্প্রচার – ডিডি স্পোর্টস

লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা ও ফ্যান কোড

close whatsapp